উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে ইসলামী ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার ইমাম মাওলানা আব্দুর রহিমের পাশে দাড়িয়েছেন পৌর এলাকার চরগাঁও গ্রামের লন্ডন প্রবাসীরা।
৯ জানুয়ারী শনিবার রাতে নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক সরফরাজ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম তালুকদার উপস্থিত থেকে মাওলানা আব্দুর রহিমের হাতে ছিনতাই হওয়া টাকার সমপরিমান ৫০ হাজার টাকা ও তার চিকিৎসা ব্যয় বাবত ৫ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা নগদ তুলে দেয়া হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন চরগাঁও গ্রামের জসীম চৌধুরী ও আলউদ্দিন চৌধুরীসহ অন্যান্যরা। এসময় প্রবাসীদের এই মহত উদ্যোগকে স্বাগত জানিয়ে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী বলেন, ইংল্যান্ডে বর্তমানে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়াতে জাতীয় লকডউন চলার কারনে ইংল্যান্ডে অবস্থারত প্রত্যেকেই সমস্যায় রয়েছেন। এমন পরিস্থিতিতেও মাওলানা আব্দুর রহিমের পাশে দাড়িয়ে আমাদের প্রবাসীরা মানবিকতার দৃষ্ঠান্ত স্থাপন করেছেন। বিশেষ করে এ.বি চৌধুরী, জাহিদ চৌধুরী, ফারুক চৌধুরী, শাহীন চৌধুরী, কদ্দুছ চৌধুরী, দিলশাদ চৌধুরী, মিসেস লেচু চৌধুরী, হাবিব চৌধুরী, তমীম চৌধুরী, মনশাদ চৌধুরী, তালিমুল ইসলাম (গুল মিয়া), কাইয়ূম চৌধুরী, শফিকুল চৌধুরী, রাফি চৌধুরী, নাঈম চৌধুরী, নাজিয়া চৌধুরী, এনায়েত খান ও নাজমা চৌধুরী কে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ইসলামী ব্যাংক লিমিটেড, নবীগঞ্জ শাখা থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথিমধ্যে চিনতাইকারী চক্র মোটরসাইকেল যোগে এসে মাওলানা আব্দুর রহিমের হামলা চালায়। এসময় তাকে রক্তাক্ত জখম করে নগদ ৫০ হাজার টাকা চিনিয়ে নিয়ে যায়। এব্যপারে নবীগঞ্জ থানায় মামলা হলেও পুলিশ এখন কোন ছিনতাইকারীকে গ্রেফতার করতে পারেনি।



