× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

নিজস্ব প্রতিবেদক

শেখ কামাল-এনএসসি অ্যাওয়ার্ডে বাড়ল আবেদনের সময়

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
শেখ কামাল-এনএসসি অ্যাওয়ার্ডে বাড়ল আবেদনের সময়

১৪ জুন ছিল শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারে আবেদনের শেষ দিন। আবেদনের সময়সীমা কয়েক দিন বাড়িয়ে ২৩ জুন পর্যন্ত করা হয়েছে। আগ্রহী ক্রীড়াবিদ, সংগঠকরা ২৩ জুনের মধ্যে এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব পরিমল সিংহ আবেদনের সময় বৃদ্ধি প্রসঙ্গে বলেন, ১৪ জুন ছিল আবেদনের শেষ দিন। বেশ কিছু সংখ্যক আবেদন জমা পড়েছে। ৫ আগস্ট এই পুরস্কার প্রদান করা হবে। হাতে কিছু সময় থাকায় আমরা আরো বেশি সংখ্যক ক্রীড়াবিদ, সংগঠক যেন আবেদন করতে পারেন সেই জন্য সময়বৃদ্ধি করেছি।

অনেক সময় ক্রীড়াবিদ, সংগঠকরা এ সব আবেদন সম্পর্কে জানতেই পারেন না। ফেডারেশনগুলো সেভাবে জানায় না অনেক সময়। জাতীয় ক্রীড়া পরিষদ এবার গুরুত্ব সহকারে দেখছে বিষয়টি,আমরা সকল ফেডারেশন ও অধিভূক্ত প্রতিষ্ঠানসমূহে গুরুত্ব দিয়ে চিঠি দিচ্ছি পাশাপাশি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মেও বিষয়টি দেয়া হচ্ছে। আশা করি ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা অবগত হবেন।

ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ পদক জাতীয় ক্রীড়া পুরস্কার। জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার এর পরের স্তরের। ১৯৯১ সালের পর এই পুরস্কার আর দেয়া হয়নি। গত বছর থেকে আবার এই পুরস্কার শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার হিসেবে চালু হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..