× Banner
সর্বশেষ
আজ বিশ্ব ব্রেইন টিউমার দিবস: সচেতনতা, লক্ষণ ও চিকিৎসা নিয়ে গুরুত্বারোপ বিশ্ব মহাসাগর দিবস আজ, প্রতিপাদ্যে সমুদ্রের সঙ্গে নতুন সম্পর্কের আহ্বান আজ ৮ জুন (২৪ জ্যৈষ্ঠ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার (৮ জুন) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শার্শায় বিএনপি নেতা এ্যাডভোকেট মিন্টুর বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কোটি টাকার ‘ঢেউ’য়ে ডুবল ৩ শতাধিক আমানতকারী ‎পাইকগাছায় এনজিওর নামে অভিনব প্রতারণা! নির্বাহী পরিচালক উধাও পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে স্পেন বাংলাদেশি কমিউনিটির ১ লাখ সদস্য পূর্তি উদযাপনে মাদ্রিদে জমকালো চা চক্র ও কেক কাটিং দেশে হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু  পাইকগাছায় সাবেক স্পিকার শেখ রাজ্জাক আলীর ১১ তম মৃত্যু বার্ষিকী পালিত

শুরু হচ্ছে শাহজালালের মাজারের উরস

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৫

শাফী চৌধুরীঃ শুক্রবার থেকে শুরু হচ্ছে হযরত শাহ্জালাল(র.) মাজারে ওরস। ইতোমধ্যে ভক্ত,আশেকানদের পদচারনায় মূখরিত আধ্যাত্মিক নগরী সব অলিগলি। উরস উপলক্ষে সিলেট নগরীতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। উরস চলাকালে ৫টি সড়কে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ প্রশাসন। আগামী শুক্রবার থেকে ওরস চলাকালীন দু’দিন অর্থাৎ ৪-৫ সেপ্টেম্বর এ নির্দেশনা বলবৎ থাকবে।

বৃহস্পতিবার মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ আইন ২০০৯ এর ২৯ ধারার প্রদত্ত ক্ষমতা বলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

ওরস উপলক্ষে যেসব সড়ক দিয়ে যান চলাচল বন্ধ থাকবে সেগুলো হলো আম্বরখানা-চৌহাট্টা, দর্শন দেউড়ি- ঝর্ণারপাড়, মীরের ময়দান-ঝর্ণারপাড়, আলীয়া মাদ্রাসা মাঠের পশ্চিম (পূবালী ব্যাংকের সামনে থেকে)-দর্শনদেউড়ি, দর্শন দেউড়ি (পেট্রোল পাম্প থেকে)- রাজারগলি-মাজার গেট।

ওই সময় আম্বরখানা থেকে চৌহাট্টাগামী যানবাহন সুনামগঞ্জ ও ইলেকট্রিক সাপ্লাই সড়ক দিয়ে এবং চৌহাট্টা থেকে আম্বরখানাগামী যানবাহন রিকাবীবাজার-নয়াসড়ক দিয়ে চলাচল করবে।

ওরসে আসা যানবাহন পার্কিংয়ের জন্য পুলিশের পক্ষ থেকে স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। মাজার ও আশেপাশের এলাকায় কোনো গাড়ি পার্কিং করা যাবে না।

এমসি কলেজ সংলগ্ন বালুচর সড়কের একপাশে এবং সুরমা বাইপাস থেকে বিকেএসপি পর্যন্ত সড়কের একপাশে গাড়ি পার্কিং করা যাবে।


এ ক্যটাগরির আরো খবর..