× Banner
সর্বশেষ
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে বর্তমান সরকার -পার্বত্যমন্ত্রী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দেশকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেওয়া সম্ভব -প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কে সার্বিক নিরাপত্তা বৃদ্ধিতে আশু কর‌ণীয় নির্ধারণ বিষয়ে সভা জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী তারেক রহমানের মানবিক রাজনীতি ও লিগ্যাসি বিশ্বজুড়ে বিরল -ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী তুরস্ক সম্মেলনে শক্তিশালী গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর টেষ্টে টাকা কম নেওয়ার সুপারিশ করায় চিকিৎসকের ওপর হামলা বিশ্ব বাণিজ্য সংস্থার সংস্কারে সতর্কতা অবলম্বনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর বাংলাদেশ দূতাবাস রোমে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত যুক্তরাষ্ট্র থেকে আসছে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম বহনকারী জাহাজ

ডেস্ক

এপ্রিল মাসের শুরুতে বাড়বে গরম

Kishori
হালনাগাদ: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

বৃষ্টি কমায় শনিবার সারা দেশেই তাপমাত্রা বেড়েছে আগের দিনের তুলনায়। সামনের দিনগুলোয় তাপমাত্রা ও গরমের অনুভূতি আরো বাড়তে পারে।

আগামী (এপ্রিল) মাসের শুরুতে দেশের কোনো কোনো অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ‘বৃষ্টিপাত কমছে। সামনে আরো কমবে। এতে তাপমাত্রা ও গরমের অনুভূতিও বাড়বে।’

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে রবিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী সোমবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়, ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বেড়েছে ঢাকাতেও। আগের দিন ৩২.৭ ডিগ্রি থাকলেও ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে রবিবার দেশের পাঁচ বিভাগের কোথাও কোথাও ঝড়-বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় এবং মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের পাঁচ জেলায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সর্বোচ্চ ১৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। এ ছাড়া ঢাকায় ১৭ মিলিমিটার ও বরিশালে ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..