× Banner
সর্বশেষ
দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন আজ ৪ এপ্রিল (২০ চৈত্র ) শনিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ চৈত্র শনিবার (৪ এপ্রিল) দিনের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চ মূল্যে জ্বালানি আমদানি করছে সরকার -অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বইয়ের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্মে জ্ঞান, অভিজ্ঞতা ও ইতিহাস প্রবাহিত হয় -তথ্যমন্ত্রী জিয়ার অসমাপ্ত খাল খনন তারেক রহমানের নেতৃত্বে সমাপ্ত হবে -পানি সম্পদ মন্ত্রী

শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির স্ত্রী শুভ্রা মুখার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রাজধানী দিল্লির লোদি রোডে অবস্থিত শ্মশানে স্থানীয় সময় বুধবার সকালে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

শেষকৃত্য অনুষ্ঠানে প্রণব মুখার্জি, তাদের তিন সন্তান শর্মিষ্ঠা, অভিজিৎ, ইন্দ্রজিৎ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রেসিডেন্ট আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী উপস্থিত ছিলেন। এছাড়া ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর নাজিব জং ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।

শুভ্রা মুখার্জি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ৫১ মিনিটে মারা যান। হৃদরোগী শুভ্রা কিছু দিন ধরেই শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থা সংকটাপন্ন হলে ৭ আগস্ট তাকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রেই (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাংলাদেশে মেয়ে শুভ্রা মুখার্জির জন্ম ও বেড়ে ওঠা নড়াইলে।


এ ক্যটাগরির আরো খবর..