× Banner
সর্বশেষ
মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ২৫ মার্চ কলঙ্কিত ও নৃশংসতম গণহত্যার দিন -প্রধানমন্ত্রী ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব

সালথা (ফরিদপুর) প্রতিনিধি (আবু নাসের হোসেন)

শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ আজ সংকটে: শহীদুল ইসলাম

ACP
হালনাগাদ: বুধবার, ২৭ এপ্রিল, ২০২২
শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ আজ সংকটে

জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, শুধু বিএনপি নয় সারাদেশের মানুষ আজ সংকটে আছে। বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না। তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে বিএনপি আজ ঐক্যবদ্ধ। যতক্ষন পর্যন্ত গণতন্ত্র ফিরে না আসবে, ততক্ষন পর্যন্ত রাজপথ ছাড়বো না। দেশের মানুষ আজ জুলুমবাজ সরকারের হাত থেকে মুক্তি চায়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ফরিদপুরের নবগঠিত জেলা ও মহানগর বিএনপির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আয়োজিত আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলে তিনি একথা বলেন।
বুধবার বিকেলে নগরকান্দা ও সালথা উপজেলা বিএনপির পক্ষে ফরিদপুরের তালমা ইউনিয়নের কোনাগ্রামে আয়োজন করেন
জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
নগরকান্দা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট লিয়াকত আলী বুলু সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাউয়ুম জঙ্গি, মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ন আহ্বায়ক গোলাম রাব্বানী রতন, ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান মিনাল, নগরকান্দা পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুজ্জামান অনু, সহ-সভাপতি আইয়ুব মুন্সী, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের সদস্য সচিব শফিকুর রহমান মিঠু, ফরিদপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সেলিম মিয়া, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুন, সিনিয়র সহ-সভাপতি এমএম ইউসুফ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, মহানগর ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন শিথীল, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক তানজীমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শান্ত, জাহিদুর রহমান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে দোয়া করা হয়। পরে ইফতার মাহফিলে অংশ নেন আগতরা। প্রায় সহস্রাধিক অতিথি এতে অংশ নেয়।


এ ক্যটাগরির আরো খবর..