× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

শীতে সুস্থ থাকতে জোর দিন ভিটামিন সি-ডি-জিংক-আয়রনের উপর

admin
হালনাগাদ: রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯

এখন দিনের সময় কম কিন্তু রাত দীর্ঘ। শীত বাড়ার সঙ্গে সঙ্গে অসুস্থ হওয়ার আশঙ্কা বাড়ে।  এ কারণে সুস্থ থাকতে বেশিরভাগ মানুষ খাবারের উপর নির্ভর করেন। খাবারের দিকে বাড়তি নজর দিলে এই শীতে থাকবেন সুস্থ ও সুন্দর। কিন্তু সুস্থ থাকতে কি খাবেন অনেকেই সেটা বুঝতে পারেন না। জেনে নিন রোগ প্রতিরোধ বাড়াতে শীতকালে কোন খাবারগুলো খাদ্যতালিকায় রাখবেন-

ভিটামিন সি

ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। বিশেষ করে শীতকালে ত্বক ও চুল ভালো রাখতে ভিটামিন সি’র বিকল্প নাই। এতে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আপনাকে সুস্থ রাখতে সহায়তা করবে। ভিটামিন সি বিষণ্নতা দূর করে আপনাকে রাখবে সতেজ ও সজীব। এ সময় পেয়ারা, কিউ, ব্রকলি, লেবু, পেঁপে, স্ট্রবেরি এবং কমলালেবু হচ্ছে ভিটামিন সি  পাওয়ার সবচেয়ে ভালো উৎস।

জিংক

জিংক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করে। এটি শরীরকে গরম রাখতেও সহায়তা করে। এ জন্য শীতকালে খাদ্যতালিকায় মাংস, বীজ, দুধ জাতীয় খাবার, বাদাম এবং ডার্ক চকলেট রাখবেন।

আয়রন সমৃদ্ধ খাবার

আয়রনের অভাব হলে শরীর সঠিকভাবে অক্সিজেন গ্রহণ করতে পারে না। সামুদ্রিক মাছ, কুমড়ার বীজ, ব্রকলিতে প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। এসব খাবার খেয়ে শরীরকে গরম রাখতে পারেন।

ডিম এবং মাছ খান

ডিমে প্রচুর পরিমাণে প্রোটিন, জিংক, আয়রন, কপার, ভিটামিন ডি রয়েছে। মাছেও ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, প্রোটিন, ভিটামিন ডি রয়েছে। ডিম এবং মাছ ভালো কোলেস্টরেল উৎপাদন করে শরীরকে সুস্থ রাখে।


এ ক্যটাগরির আরো খবর..