× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

জেনে নিন শীতে গোড়ালি ফাটা সমাধানের সহজ ও ঘরোয়া টিপস

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০

শিতের শুরুতেই ত্বকে ফাটাভাব দেখা দেয়। যার মাঝে গোড়ালির ফাটাভাব থাকে সবার প্রথমে। এই সমস্যাটি যাদের দেখা দেওয়া শুরু হয়েছে, তাদের জন্যেই আজকের ফিচারে জানানো হলো কোন উপাদানগুলো ব্যবহারে উপকার পাওয়া যাবে এবং কীভাবে ব্যবহার করতে হবে।

মধুর ব্যবহার:
পায়ের ত্বকের যত্ন নেওয়ার জন্য মধু খুবই ভালো একটি প্রাকৃতিক উপাদান। মধু ব্যবহারের জন্য আধা কাপ গরম পানিতে এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে। তৈরিকৃত মিশ্রণ পায়ের গোড়ালিতে ২০ মিনিট ধরে ম্যাসাজ করতে হবে। ম্যাসাজ শেষে পিউমিক স্টোনের সাহায্যে গোড়ালি ঘষে বাড়তি চামড়া পরিষ্কার করে নিতে হবে।

ভ্যাসলিন ও লেবুর রসের ব্যবহার:
গোড়ালির ত্বক ফেটে যাওয়ার পিছনে একটা বড় কারণ আর্দ্রতার অভাব। এই অভাব দূর করার সহজতম উপায় হলো ভ্যাসলিন ও লেবুর রসের মিশ্রন। এই মিশ্রণ ব্যবহারের জন্য প্রথমে গরম পানিতে ২০ মিনিট পা ভিজিয়ে রাখুন। এরপর পা শুকিয়ে নিতে হবে।

তারপর এক চামচ ভ্যাসলিনের সাথে তিন-চার ফোঁটা লেবুর রস মিশিয়ে গোড়ালির ফাটা স্থানে মিশ্রণটি ম্যাসাজ করে মোজা পরে নিতে হবে। সারারাত এভাবে রেখে সকালে গরম পানিতে পা ধুয়ে নিতে হবে।

বেকিং সোডার ব্যবহার:
শুধু পায়ের বাজে গন্ধ দূর করতেই নয়, গোড়ালির ফাটাভাব কমাতেও বেকিং সোডা খুব ভালো কাজ করবে। গোড়ালি ফাটার সমস্যা দূর করতে আধা বালতি হালকা গরম পানিতে তিন টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে উক্ত মিশ্রণে পা ডুবিয়ে বসে থাকতে হবে ১৫ মিনিটের জন্য।

এ সময়ের মাঝে পায়ের ত্বক নমনীয় হয়ে আসবে। সময় হয়ে গেলে পানি থেকে পা তুলে পিউমিক স্টোনের সাহায্যে পায়ের ত্বক ঘষে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার তোয়ালেতে পা মুছে নিতে হবে।

অ্যালোভেরা জেলের ব্যবহার:
অ্যালোভেরার ভিটামিন- এ, সি এবং ই ত্বককে পুনর্জীবিত করতে ও ত্বকের যত্নে খুবই কার্যকর উপাদান। অ্যালোভেরা জেল ব্যবহারের জন্য প্রথমে কুসুম গরম পানিতে পা ধুয়ে, পিউমিক স্টোনের সাহায্যে গোড়ালি ঘষে পরিষ্কার করে নিতে হবে। এরপর পরিষ্কার পায়ের গোড়ালিতে পুরু করে অ্যালোভেরা পাতার জেল লাগিয়ে নিতে হবে। এবারে মোজা পরে সারারাত রেখে সকালে কুসুম গরম পানিতে পা ধুয়ে নিতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..