× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

শীতে কমতে শুরু করেছে তরকারির দাম 

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
তরকারির দাম

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ শীতের শুরু থেকেই বেনাপোল বাজারে কমতে শুরু করেছে তরকারির দাম। শীতকালীন সবজি বাজারে ব্যাপকহারে আমদানি হওয়ায়, তার স্বাদ পেতে শুরু করেছে সাধারণ মানুষ।
সবজি বিশেষে ২০ থেকে ২৫ টাকা কমায় খুশি সাধারণ ক্রেতারা। তরকারির দাম কমতে শুরু করায়, যেন কিছুটা হলেও স্বস্তি ফিরেছে তাদের মাঝে।
বাজারে বাজার করতে আসা আজিজ নামে এক ক্রেতা বলেন, কিছুদিন আগেও যেখানে, যেসব সবজি কিনেছি ৬০ টাকা, তা এখন কমে ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। মোটামুটি হারে সব তরকারির দামই এখন কিছুটা হলেও নাগালের মধ্যে। তবে, শীতকালীন সময়ে বাজারে শীতের সবজির অনেক আমদানি হচ্ছে। তাই দাম আর একটু কম হলে আমাদের মত সাধারণ মানুষের অনেকটা পরিবারে স্বাচ্ছন্দ্য ফিরতো।
বেনাপোল বাজারের তরকারি বিক্রেতা মিজান বলেন, শীত পড়াতে বাজারে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে।  আর দাম কমাতে বিক্রি বেচাকেনাও ভালো হচ্ছে।
তিনি বলেন, সবজি বিশেষে ২০ থেকে ২৫ টাকা হারে তরকারির দাম কমেছে। ৬০ টাকার বেগুন ৩৫ টাকা, ৪০ টাকার ফুলকপি ১৬ টাকা, ৬০ টাকার উস্তে ৪০ টাকা, ১০ টাকার পালনশাক ৬ টাকা সহ প্রায় সব তরকারির দামই কম। তবে, আলু, কাঁচা ঝাল সহ কয়েকটি তরকারির দাম একটু বেশি বলে তিনি জানান।


এ ক্যটাগরির আরো খবর..