× Banner
সর্বশেষ
মহান স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ ২৬ মার্চ বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ মার্চ (১১ চৈত্র) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ ও শেখ মুজিব বহুত্ববাদী সংস্কৃতি ও জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন লাঙ্গলবন্দ স্নানোৎসব -সংস্কৃতি বিষয়ক মন্ত্রী স্বাধীনতা দিবসের শিক্ষা নিয়ে দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহবান প্রধানমন্ত্রীর স্বাধীনতার অপূর্ণ স্বপ্নগুলো পূরণ করতে হবে -রাষ্ট্রপতি কৃষিমন্ত্রীর সাথে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত ও পুলিশ সংস্কারে সুইজারল্যান্ডের সহযোগিতার আশ্বাস

পাইকগাছায় বুনিয়াদি প্রশিক্ষণ এবং মুক্তিযোদ্ধাদের শীতবন্ত্র প্রদান

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯

ইমদাদুল হক, পাইকগাছা, খুলনাঃ পাইকগাছায় দুস্থ ও অসহায় মানুষের পর এবার মুক্তিযোদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না। তিনি বৃহস্পতিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ২৪০ জন মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে একটি করে কম্বল প্রদান করেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুর রাľাক মলঙ্গী, রণজিত সরকার, জামির হোসেন, আব্দুল গফুর ও মোহাম্মদ আলী গাইন।

পাইকগাছায় মৌলিক সাক্ষরতা প্রকল্প’র শিক্ষক ও সুপারভাইজারদের ৫ দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম, উপজেলা প্রোগ্রাম অফিসার শেফালী খাতুন। বক্তব্য রাখেন, প্রভাষক বজলুর রহমান ও সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন। উল্লেখ্য, অত্র প্রকল্পের আওতায় ধাপে ধাপে ৬১৫জন শিক্ষক ও সুপার ভাইজারকে বুনিয়াদি প্রশিক্ষণ প্রদান করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..