× Banner
সর্বশেষ
প্রকৌশলীদের প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি – স্থানীয় সরকার মন্ত্রী ঝিনাইদহে দিনব্যাপী কারাতে সেমিনার ও বেল্ট পরীক্ষা ঝিনাইদহে ঈদুল আজহা উপলক্ষে দুস্থদের মাঝে চাল বিতরণ নজরুল জন্মজয়ন্তীতে ‘রুম ঝুম’ গান দিয়ে ফিরছে কোক স্টুডিও বাংলা ‘সুস্থ সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই’ – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত ২ ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ইমাম গ্রেফতার কুড়িগ্রামে ধরলায় ১৭৫০ মিটার সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে চীনা প্রতিনিধি দল এক মাসের মধ্যে রামিসা হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে – প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনবল রপ্তানিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

শিশু রাকিব হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১৭

খুলনা প্রতিবেদকঃ খুলনার আলোচিত শিশু রাকিব হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শুরু হয়েছে। আজ মঙ্গলবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলার নথি উপস্থাপন করেন সহকারী অ্যাটর্নি জেনারেল আতিকুল হক ও বিলকিস ফাতেমা। আসামিদের পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল।

২০১৫ সালের ৮ নভেম্বর খুলনা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক দিলরুবা সুলতানা রাকিব হত্যা মামলার আসামি শরীফ মোটরসের মালিক মো. শরীফ ও তাঁর সহযোগী মিন্টুকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এ মামলায় অভিযুক্ত অপর আসামি শরীফের মা বিউটি বেগমকে খালাস দেওয়া হয়।

পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে আসামিরা আপিল দায়ের করেন। একই সঙ্গে মৃত্যুদণ্ড কার্যকরে হাইকোর্টের অনুমোদনের ওপর শুনানির জন্য আবেদন করে রাষ্ট্রপক্ষ। আজ এ দুটি আবেদনের ওপরই শুনানি শুরু হয়।

গত বছরের ৩ আগস্ট বিকেলে খুলনার টুটপাড়ায় শরীফ মোটরস নামে এক মোটরসাইকেলের গ্যারেজে নির্যাতন করে ১৩ বছরের শিশু রাকিবকে হত্যা করা হয়। পরের দিন রাকিবের বাবা মো. নুরুল আলম বাদী হয়ে শরীফ, শরীফের সহযোগী মিন্টু খান ও মা বিউটি বেগমের বিরুদ্ধে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..