× Banner
সর্বশেষ
বই মেলা হলো ভাষা, সংস্কৃতি ও মুক্তবুদ্ধি চর্চার মিলনমেলা -সংস্কৃতি মন্ত্রী আজ ৮ মার্চ রবিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৮ মার্চ (২৩ ফাল্গুন) রবিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে নবীগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ইপিআই পোর্টারা ৮ মাসের  বেতন ২০ মাসের ভাতা না পাওয়ায় মানবেতর জীবনযাপন শার্শার রুদ্রপুর সিমান্ত এলাকায় বিজিবির অভিযানে ৮৮ বোতল নেশা জাতীয় সিরাপ উদ্ধার  বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ১০০ বোতল ভারতীয় নেশা জাতীয় সিরাপসহ আটক-১ দ্যা নিউজের উপদেষ্টা সম্পাদক ধীরেন্দ্রনাথ বারুরীর প্রয়াণে সম্পাদকের শোক প্রকাশ শার্শা সীমান্তের ‘ত্রাস’ সাজু বদ্দি গ্রেপ্তার, ছিনিয়ে নেওয়ার আশঙ্কায় রাতেই যশোরে স্থানান্তর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি মালামালসহ আটক ১ থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

শিশু পর্ন-বণিককে শিশুরা ডাকতো ‘ক্যাস্পার’ বলে

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ এপ্রিল, ২০১৯

বন্ধু বা পরিচিতমহল বলতে তেমন কিছু ছিল না এরিক ই্উয়িন মারকুয়েসের। নিঃসঙ্গ বলা যায়। এমনকি ক্যারিয়ারের খাতিরেও কারো সঙ্গে তেমন যোগাযোগ ছিল না তার। তবে প্রযুক্তিতে তার ছিল বিস্ময়কর দক্ষতা। এটাই প্রচুর অর্থ কামিয়ে নেয়ার জন্যে যথেষ্ট ছিল। এ দক্ষতা প্রয়োগ করলেন শিশুদের নিয়ে, কিন্তু চরম নেতিবাচকভাবে। এই মানুষটিই হয়ে উঠলেন বিশ্বের সবচেড়ে বড় শিশু পর্ন বণিক।

অভিযুক্ত ৩৩ বছর বয়সী মারকুয়েসকে মার্চের ২৩ তারিখে আমেরিকায় হস্তান্তর করা হয়। ডাবলিন এয়ারপোর্টে তিনি এফবিআইয়ের কাছে আত্মসমর্পণ করেন। ডাবলিনেই বেড়ে উঠেছেন তিনি। জন্ম তার উত্তর ডাবলিনের ক্লোনসহগে। তার বিরুদ্ধে ডার্ক ওয়েবে শিশু পর্ন বিপণন এবং বিজ্ঞাপন প্রচারের অভিযোগ রয়েছে। শিশুকাল থেকেই এই মানুষটি নিঃসঙ্গ বেড়ে উঠেছেন।

ক্লোনসহগে মারকুয়েসের এক প্রতিবেশী তার শৈশব নিয়ে অনেক তথ্য দেন। তার বয়ানে এমন এক একাকী শিশুর চিত্র ফুটে উঠে, যে শিশুটি সময়ের আগেই প্রযুক্তি নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করেছিল। এই প্রযুক্তি তার আয়ের উৎস তৈরি করে দেয়।

এলাকার অন্য শিশুরা তাকে ‘ক্যাস্পার’ বলে ডাকতো। প্রতিবেশী জানান, ‘ছেলেটা খুবই অদ্ভুত ছিলো। অন্য বাচ্চারা তাকে উদ্ভট বলেই মন্তব্য করতো, যেন কোনো কার্টুন ছবির ভূত সে। বাসা থেকে সে বের হতো না বললেই চলে। মাঝে মাঝে রাস্তায় দেখা মিলল, কিন্তু একা। অন্য বাচ্চাদের সাথে সে খেলতো না। অবশ্য সে কয়েকবার আমার বাচ্চাদের সাথে মেশার চেষ্টা করেছিল। কিন্তু ওরা চায়নি। সে (মারকুয়েস) অন্য বাচ্চাদের সাথে ঠিক মিশতে পারতো না’।

নব্বুইয়ের দশক আর ২০০০ এর শুরুর দিকে মারকুয়েসের শৈশব এখানেই কেটেছে। এই এলাকায় এত বাচ্চারা ছিল যে তারা একযোগে বের হলে মাঠের ঘাসই দেখা যেতো না। বাচ্চারা ঘুরতো, খেলতো, কয়েকজন মহিলা কুকুর নিয়ে ঘুরতেন। কিন্তু এখন সবই বদলেছে। বাচ্চারা তাদের বেডরুমে কম্পিউটারের হেডফোনে আটকে গেছে। এমনটাই জানান প্রতিবেশী।

তবে ভালো কিছুও আছে মারকুয়েসের। বাচ্চারাই বলতো যে, বাড়িতে বসে সে কিছু সিডি বা ভিডিও গেম বানাতো আর আশপাশেই বিক্রি করতো। সে যথেষ্ট স্মার্ট ছিল। অনেক আগে থেকেই সে প্রযুক্তির ব্যবহার শুরু করে। জিনিসপত্রও বিক্রি করতো। যে সময়টাতে বাচ্চা কেবল মাঠে খেলে বেড়াত, সেই সময় থেকেই মারকুয়েস অর্থ উপার্জনের পথ খুঁজতো। ওই সময় একটা শিশুর জন্যে বিষয়টা অস্বাভাবিক ছিল।

কিন্তু এমনটা একটা কাজে জড়িয়ে পড়েছে মারকুয়েস তা ভাবতেও পারেননি এই প্রতিবেশী। বললেন, আমার বাচ্চারাও অবাক হয়েছে যখন এ অপরাধে তার ছবি পত্রিকায় দেখেছে। সে অদ্ভুত হলেও তার কোনো উপদ্রব ছিলো না। কাজেই সে যে ক্ষতিকর হয়ে উঠতে পারে তা মোটেও বোঝা যায়নি। তার মা দারুণ পরিশ্রমী ছিলেন। কোনো মা-ই তার ছেলেকে এমনটা একটা অভিযোগে দোষী সাব্যস্ত দেখতে চান না, জানালেন তিনি।

আরেক বয়স্ক নারী জানান, ‘তার বাচ্চারাও একবার ছেলেটার সঙ্গে খেলতে গিয়েছিল। মারকুয়েসের বয়স তখন ১০’। তবে তার বিশ্বাস এমন কোনো বিষয় বা এমন কেউ ছিল না যে কিনা মারকুয়েসকে এই পথে আনতে পারে।

তবে আমেরিকানরা তাকে হাতে পেয়েছে শুনে তিনি আশ্বস্ত হয়েছেন। কারণ, যদি বিচার আইরিশরা করতো তবে খুব সহজেই তার ছাড়া পাওয়ার সম্ভাবনা ছিলো।

মারকুয়েসের আমেরিকান এবং আইরিশ পাসপোর্ট রয়েছে। তিনি সার্ভারে স্থান ভাড়া করে সেখানে প্রচুর পরিমাণে শিশু পর্নের নানা উপকরণ রেখেছিলেন। এসব পর্ন ভিডিও গোটা বিশ্বে ছড়িয়ে দেন। ২০১৩ সালে ডাবলিনে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ে তদন্তে জড়ায় এফবিআই, গার্দাই এবং ইউরোপোল।

গত সোমবার ম্যারিল্যান্ডের গ্রিনবেল্টের ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট আনা হয় তাকে। রিমান্ডে নেয়া হয় তাকে। এই মারাত্মক অপরাধীকে হস্তান্তরের কারণে আইরিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান প্রসিকিউটর ইউএস অ্যাটর্নি রবার্ট কে. হার। তিনি বলেন, ‘অপরাধীরা ডার্ক ওয়েব কিংবা অন্য দেশ, কোথাও লুকিয়ে থাকতে পারবে না’।

যদি বিচার দোষী সাব্যস্ত হন মারকুয়েস, তবে তার যুগ যুগ জেলে কাটাতে হতে পারে। তার বিরুদ্ধে আনা কিছু অভিযোগ ৩০ বছরের জেল দাবি কারে।

গোয়েন্দারা দেখেছেন, শিশু পর্ন বাণিজ্যের মাধ্যমে মারকুয়েস ১.১৫ মিলিয়ন ইউরো আয় করেছেন ২০০৭ থেকে ২০১৩ সালের মধ্যে। গ্রেপ্তারের আগে ওই বছরেই আয় করেছেন আড়াই লাখ ইউরো।

শৈশবে একবার মারকুয়েসকে সাইকোথেরাপিস্টের কাছে নিতে পরামর্শ প্রদান করা হয়। কিন্তু কোনো চিকিৎসা নেয়া হয়নি তার। গ্রেপ্তারের পর জেলে নেয়া হলে সেখানে স্বাস্থ্য পরীক্ষায় দেখা গেছে, তার অ্যাসপারজার্স সিনড্রোম রয়েছে। এ রোগে কিছুটা প্রতিবন্ধিতা থাকে। তবে এই মানুষগুলো মেধা অন্যদের চেয়ে বেশি থাকে। কিন্তু তারা সামাজিক ক্রিয়াকর্মে মোটেও খাপ খাওয়াতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..