× Banner
সর্বশেষ
কালীগঞ্জে জমি ও পারিবারিক বিরোধে হামলা, গৃহবধূ আহত ফ্যামিলি কার্ড প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তির আধুনিক সনদ – সমাজকল্যাণ প্রতিমন্ত্রী রাঙ্গামাটি বরকলে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত গড়লেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান UNESCAP-এর অধিবেশনে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজ্যুলেশন গৃহীত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত লালমনিরহাট মৎস্য গবেষণা ইনস্টিটিউট মৎস্য সম্পদ উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে – আসাদুল হাবিব দুলু বিগত সরকারের লুটপাটের কারণে আমরা ঋণের বিশাল বোঝা পেয়েছি – তথ্যমন্ত্রী হকারদের পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর মুন্সীগঞ্জে জেনারেল হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যমন্ত্রী ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং বদলে দিয়েছে গ্রামবাংলার রেমিট্যান্সের চিত্র ২০২৫ সালে ২,৭২০ কোটি টাকা বিতরণ

পিআইডি

শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড়ো প্ল্যাটফর্ম ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা -তথ্য ও সম্প্রচার সচিব

Kishori
হালনাগাদ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
মেধা অন্বেষণের বড়ো প্ল্যাটফর্ম

শিশু-কিশোরদের মেধা অন্বেষণের বড়ো প্ল্যাটফর্ম হচ্ছে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে স্বচ্ছ ও অন্তর্ভুক্তিমূলক করতে মন্ত্রণালয় ও বিটিভি কর্তৃপক্ষ আন্তরিকভাবে কাজ করছে। বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা।

রবিবার (৭ই সেপ্টেম্বর) ঢাকার তথ্য ভবনে ডিএফপির সভাকক্ষে বাংলাদেশ টেলিভিশনের ‘নতুন কুঁড়ি-২০২৫’ প্রতিযোগিতা উপলক্ষ্যে দিনব্যাপী কর্মশালায় তিনি এসব কথা বলেন।

শিশু-কিশোরদের জীবনে স্পন্দন জাগাতে ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতার ভূমিকা তুলে ধরে সচিব বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক গুণী শিল্পী তৈরি হয়েছেন। ‘নতুন কুঁড়ি’র মঞ্চ থেকে ভবিষ্যতেও অনেক গুণী শিল্পী তৈরি হবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

মাহবুবা ফারজানা বলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতাকে সফল করতে মন্ত্রণালয় ও বিটিভির কর্মকর্তাবৃন্দ নিরলসভাবে কাজ করছেন। এই প্রতিযোগিতা আয়োজনে জেলাপ্রশাসনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি ‘নতুন কুুঁড়ি’ প্রতিযোগিতা সুষ্ঠুভাবে আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য কর্মশালায় আগত অতিরিক্ত জেলাপ্রশাসকদের প্রতি আহ্বান জানান।

কর্মশালার উদ্দেশ্য প্রসঙ্গে তথ্য ও সম্প্রচার সচিব বলেন, এই কর্মশালায় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা সফলভাবে বাস্তবায়নের জন্য কর্মপরিকল্পনা তৈরি করা হবে। এই প্রতিযোগিতা সফল করতে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

কর্মশালায় বিটিভির মহাপরিচালক মো. মাহবুবুল আলম বলেন, ‘নতুন কুঁড়ি’ শিশু-কিশোরদের জন্য অনন্য অনুষ্ঠান। দীর্ঘ দুই দশক পর এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হওয়ায় সাংস্কৃতিক অঙ্গনে এক ধরনের প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শিশু-কিশোরদের প্রতিভা বিকাশে এই প্রতিযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলেও তিনি আশাপ্রকাশ করেন।

কর্মশালায় আরও বক্তব্য দেন বিটিভির উপ-মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ রোকন উদ্দিন। দিনব্যাপী এই কর্মশালায় ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং অতিরিক্ত জেলাপ্রশাসকবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..