জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনিমার্ণে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক গৃহীত নানা পদক্ষেপের ফলে শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও জেলা উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করেছে। বলেছেন শ্রম প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম চৌধুরী এমপি।
আজ জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও-এর সম্মেলন কক্ষে আয়োজিত শিশুশ্রম নিরসন বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
শ্রম প্রতিমন্ত্রী বলেন, শিশুশ্রম নিরসনে মাঠ পর্যায়ে কর্মরত বিভাগীয়, জেলা ও উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট বিভাগসমূহের আন্তরিক প্রচেষ্টা ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং শিশুশ্রম নিরসনে প্রণীত বিভিন্ন নীতির বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের ফলে আজ ঠাকুরগাঁও এর ৫টি উপজেলা ঠাকুরগাঁও সদর, পীরগঞ্জ, হরিপুর, রাণীশংকৈল ও বালিয়াডাঙ্গী শিশুশ্রম মুক্ত হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে।
শ্রম প্রতিমন্ত্রী আরো বলেন, শিশুশ্রম নিরসনে ঠাকুরগাঁও জেলা ও উপজেলায় মাঠ পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত সকলকে তাঁদের দায়িত্বশীল আচরণের জন্য অভিনন্দন জানাচ্ছি। এছাড়াও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আইএলও (ILO), ইএসডিও (ESDO) সহ অন্যান্য দেশীয় এবং আর্ন্তজাতিক সংস্থাকে যাঁরা ঠাকুরগাঁও জেলায় শিশুশ্রম নিরসনে গুরত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সবশেষে সভায় শ্রম প্রতিমন্ত্রী উপস্থিত সকলের প্রতি শিশুশ্রম নির্মূলে ঠাকুরগাঁও জেলার এই অগ্রগতি ও প্রচেষ্টা সবসময় ধরে রাখার আহ্বান জানান ও এই ব্যাপারে সকলকে সবসময় সচেষ্ট এবং আন্তরিক হবার নির্দেশনা দেন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসন, ঠাকুরগাঁও এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সহযোগীতায় শিশুশ্রম নিরসন বিষয়ক মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রমেশ চন্দ্র সেন (মাননীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-১), জনাব মো: মাজহারুল ইসলাম (মাননীয় সংসদ সদস্য, ঠাকুরগাঁও-২), জনাব দ্রৌপদী দেবী আগরওয়ালা (মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন-৩০২), মো: মাহবুব হোসেন (সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়), মো: আবদুর রহিম খান (মহাপরিচালক, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর), জনাব মো: জাকির হোসেন (বিভাগীয় কমিশনার, রংপুর), জনাব মো: আব্দুল বাতেন (উপ মহাপুলিশ পরিদর্শক, রংপুর রেঞ্জ)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, ঠাকুরগাঁও।


