× Banner
সর্বশেষ
দেশে হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু সংসদে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় বিল’ উত্থাপন শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরো জোরদারের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবিক সহযোগিতা জোরদারে যুক্তরাজ্য ও আইআরসির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের করতোয়া নৌকাডুবির ঘটনায় নিখোঁজ শিশুর লাশ ৪৭ দিন পর উদ্ধার

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
শিশুর লাশ উদ্ধার

পঞ্চগড়ের বোদা মাড়েয়া করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবিতে ৪৭ দিন পর নিখোঁজ জয়া রাণী মরদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার ১১ নভেম্বর বিকেলে আউলিয়া ঘাটে নৌকা ডুবে যায়ওয়ার স্থানে শিশুটির মাথা ও একটি হাত বিচ্ছিন্ন গলিত পঁচা লাশটি ভেসে উঠলে স্থানীয়রা দেখতে পায়। একি স্থানে গত বুধবার নিখোঁজ ভূপেন্দ্র নাথ পানিয়ার লাশ পাওয়া যায়। এ নিয়ে মৃত লাশের সংখ্যা উদ্ধারে দাড়াল ৭১ জন।
এ ব্যাপারে বোদা থানা অফিসার ইনচার্জ সুজোয় কুমার জানান, মৃত শিশুটির  লাশের নাম জয়া রাণী। জয়া রাণী (৪)  রানী জেলার সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ঘাটিয়ারপাড়ার বীরেন্দ্রনাথের মেয়ে। জয়ার পরিহিত কাপড় দেখে তাঁর আত্মীয় স্বজনরা মরদেহ সনাক্ত করেছেন বলে তিনি জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক দীপঙ্কর রায় বলেন, নৌকাডুবির ঘটনায় করতোয়া নদী থেকে নিখোঁজ জয়া রানীর মরদেহ উদ্ধার করার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এর আগে বুধবার (৯ নভেম্বর) একই স্থান থেকে ভুপেন্দ্রনাথ রায় ওরফে পানিয়া (৪২) নামের আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ জনে। এখনও নিখোঁজ রয়েছে আরও একজন।
উল্যেখ, গত ২৫ সেপ্টেম্বর (রবিবার) দুপুরে করতোয়া নদীর আউলিয়ার ঘাট দিয়ে বদেশ্বরী মন্দিরের মহালয়া অনুষ্ঠানে যাওয়ার সময় নৌকা ডুবিতে ৭২ জনের সলিল সমাধি ঘটে ৭১ জনের মরদেহ উদ্ধার করা হয়। সুরেন (৬৫) নামে ১ জন এখনো নিখোঁজ রয়েছে। মৃত ৭১ জনের মধ্যে পঞ্চগড়ের বোদা উপজেলার ৪৬ জন, দেবীগঞ্জের ১৮ জন, আটোয়ারীর ২ জন, ঠাকুরগাঁওয়ের ৩ জন ও পঞ্চগড় সদরের ২জন রয়েছেন। মৃত ৭১ জনের মধ্যে নারী ৩০ জন, পুরুষ ১৯ জন এবং শিশু ২২ জন।


এ ক্যটাগরির আরো খবর..