× Banner
সর্বশেষ
জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩ সৌদি-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরাকে ৮ সেনা নিহত বেনাপোলে ডিবির অভিযানে ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকাসহ এক মাদক ব্যবসায়ী আটক বেনাপোলে জোরদার নির্বাচনী গণসংযোগ: জনতার দোয়ার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদাদ পাক-অধিকৃত কাশ্মিরে নির্বাচন বর্জন ঘিরে সংঘর্ষ, বহু হতাহতের দাবি দেশের ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত আজ শ্রীশ্রীব্যাস পূজা ও গুরুপুর্ণিমা, জেনে নিন কেন গুরুপুর্ণিমা আজ বুধবার (২৯ জুলাই) আপনার রাশিফলে কী রয়েছে তা বেশ কৌতুহলের আজ ২৯ জুলাই  বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ

শিশুকে যৌন নির্যাতনের দায়ে ৮১ বছরের ইমামের জেল

admin
হালনাগাদ: শনিবার, ৮ জুলাই, ২০১৭

নিউজ ডেস্কঃ যুক্তরাজ্যে শিশুকে যৌন নির্যাতনের দায়ে ৮১ বছরের এক ইমামকে জেল দেওয়া হয়েছে। মোহাম্মদ হাজি সাদিক নামে ওই ইমামের বিরুদ্ধে লন্ডনের ১৫ জন শিশু নির্যাতনের অভিযোগ আনে। দুই বছর ধরে বিচারকাজ চলার পর বিচারক স্টিফেন হপকিন্স এই ইমামকে ১৩ বছরের সাজা দেন।

যৌন নির্যাতনের মামলায় উল্লেখ করা হয়, মোহাম্মদ হাজি সাদিক নামে ওই ব্যক্তি কার্ডিফের মদিনা মসজিদে ইমামতির পাশাপাশি কোরআন শিক্ষা দিতেন। আর এই কোরআন শিক্ষা দিতে গিয়েই শাস্তির নামে যৌন নির্যাতন চালাতেন।

বিবিসি জানায়, ২০১৪ সালে প্রথম চারজন শিশুর বাবা-মা ওই ব্যক্তির নামে অভিযোগ করেন। পরে এই বিষয়ে পুলিশ তদন্ত শুরু করলে আরো বেশ কয়েকজন শিশুর পরিবার ওই ইমামের বিরুদ্ধে অভিযোগ জানায়।

যুক্তরাজ্যে স্থানীয় সময় শুক্রবার দেওয়া এই রায়ে বিচারক স্টিফেন হপকিন্স বলেছেন, শিক্ষক হিসেবে মোহাম্মদ হাজি সাদিক শিক্ষার্থীদের ওপর অন্যায় সুযোগ নিয়েছেন। এটি নৈতিকতার মারাত্মক স্খলন। অপরদিকে হাজি সাদিক তদন্ত চলকালীন তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছিলেন। সে সময় তিনি দাবি করেছিলেন, তিনি মসজিদের স্থানীয় রাজনীতির শিকার।

এদিকে ওই ইমামের হাতে নির্যাতিত এক মুসলিম তরুণী বলেছেন, ‘একজন মুসলমান হিসেবে এই বিষয়টি নিয়ে পরিবারের কাছে অভিযোগের বিষয়টিই অনেক কঠিন ছিল। কিন্তু স্রষ্টাকে ধন্যবাদ, এই কঠিন সময়ে আমার পরিবার আমার পাশে ছিল।‘


এ ক্যটাগরির আরো খবর..