শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড

শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধকে আদালতের ৫ বছরের কারাদণ্ড

ফরিদপুরে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে শমসের মোল্লা (৬০) নামে এক বৃদ্ধকে ৫ বছরের জরিমানা ও কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের নির্দেশে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড কার্যকর হবে।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-এর বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন রায় ঘোষণা করেন।রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

রায় ঘোষণার তথ্য অনুযায়ী, শমসের মোল্লা রাজবাড়ীর বসন্তপুর উপজেলার হাট জয়পুর গ্রামের করিম মোল্লার ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, কোতয়ালী থানাধীন ফতেপুর গ্রামের ওই শিশু বাড়ির পাশে রাস্তার ওপর খেলা করছিল।
অভিযুক্ত শমসের মোল্লা শিশুটিকে ডেকে পাশের ঘাসক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে, এতে আসামি পালিয়ে যান।

ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূঁইয়া রতন জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ মামলার রায়ে সন্তুষ্ট।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।