× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

পিআইডি

শিল্পী এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি উদ্ধারে উদ্যোগ নেওয়া হবে -সংস্কৃতি উপদেষ্টা

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
শিল্পী এস এম সুলতানের হারিয়ে যাওয়া ছবি

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, দেশ-বিদেশে শিল্পী এস এম সুলতানের ছবির প্রদর্শনীর জন্য নেওয়া বহু চিত্রকর্ম হারিয়ে গেছে। এসব চিত্রকর্ম উদ্ধার করে প্রদর্শনীর আয়োজন করা হবে। তিনি এ ব্যাপারে সবাইকে সহযোগিতার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, এস এম সুলতান কর্মজীবী মানুষের প্রকৃতির সাথে সংগ্রামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন রঙ ও রেখায়। মাটির প্রাণশক্তি কৃষককে শক্তিশালীরূপে ক্যানভাসে তুলে ধরেছেন। এদেশের চিত্রকলাকে এক ভিন্নমাত্রায় উপস্থাপন করেছেন সুলতান।

আজ সন্ধ্যায় চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে শিল্পী এস.এম সুলতানের জন্মশতবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব  কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শেখ মনির উদ্দিন, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফেরদৌস আজীম, চলচ্চিত্র নির্মাতা নুরুল আলম আতিক, শিল্পী হিরন্ময় চন্দ, আলোকচিত্রী নাসির আলী মামুন, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. সুরাইয়া রহমান, শিল্পী ড. আব্দুস সাত্তার প্রমুখ।

#


এ ক্যটাগরির আরো খবর..