শিল্পীদের আড়ালে মানব পাচার, মালয়েশিয়ায় পরিচালক অনন্য মামুন গ্রেপ্তার

বিনোদন ডেস্কঃ সম্প্রতি মালয়েশিয়াতে ‘বাংলাদেশ নাইটস’ শিরোনামে একটি কনসার্টে তারকাবহুল দল ঢাকা ত্যাগ করে। আর সেই দলের আড়ালে মানবপাচারের অভিযোগে দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি চিত্র পরিচালক অনন্য মামুন।

রোববার রাত ১২টায় মামুনকে আটক করা হয়। একই সাথে শ্যাম নামে এক সহযোগীও আটক হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় শনিবার কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার সংলগ্ন ওয়াসমা এমসিআই হলে বিনোদনী সংস্থা ‘সিনেমাটিক’র আয়োজনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলাদেশ নাইটস’।

সেখানে যোগ দিতে চিত্রপরিচালক অনন্য মামুনের সার্বিক তত্ত্বাবধানে শুক্রবার রাতে মালয়েশিয়া যান বাংলাদেশের একঝাঁক তারকা। অনুষ্ঠানে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, আঁখি আলমগীর, এইচ এম রানা, ইউছুফ ও ব্যান্ডদল চিরকুট।

গানের সাথে নাচ পরিবেশন করেন চিত্রনায়ক ইমন ও নিরব এবং চিত্রনায়িকা শখ, আইরিন, ভাবনা, আমান ও মিষ্টি। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন চিত্রপরিচালক দেবাশীষ বিশ্বাস ও প্রবাসী সাংস্কৃতিক কর্মী আরুনিমা।এই তারকাদের আড়ালেই পাচার হয়েছিলেন ৫৭ জন বাংলাদেশি। তাদেরকে ‘শিল্পী’ হিসেবে ভিসা দিয়ে নেয়া হয়েছিলো মালয়েশিয়াতে।

কিন্তু সেখানে তাদের ভিসা ও পাসপোর্টের তথ্যে গড়মিল পাওয়া যায় শুরু থেকেই। এতে করে ইমিগ্রেশনের সময়ই ১৫ জনকে আটক করে স্থানীয় গোয়েন্দা পুলিশ।

তাদের কাছ থেকে তথ্য নিয়ে রোববার রাতে কুয়ালালামপুরের পুত্রী হোটেল থেকে আরও ১৫ জন ও আরও বেশ কিছু অভিযানে সর্বমোট পাচার হওয়া ৫৭ জনকে আটক করা হয়েছে। তাদের সঙ্গে আটক হন পরিচালক অনন্য মামুন ও মালয়েশিয়া প্রবাসী শ্যাম নামে এক বাংলাদেশি।

এই অনুষ্ঠান আয়োজনের আড়ালে অবৈধভাবে ৫৭ জনকে মালয়েশিয়ায় নিয়ে এসেছেন অনন্য মামুন ও তাদের সহযোগীরা। প্রত্যেকের কাছ থেকে ২ লাখ ৫০ হাজার করে টাকা নেয়া হয়েছে। আপাতত পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।