× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

শিনজিয়াং প্রান্তে  প্রায় ১৬ হাজার মসজিদকে ধ্বংস করেছে চীন

Dutta
হালনাগাদ: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
মসজিদকে ধ্বংস করেছে চীন

চীনের শিনজিয়াং প্রান্তে কয়েক হাজার মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। ব্যাপক ভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। প্রায় ১৬ হাজার মসজিদকে চীনে ধ্বংস করে দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার থিংক ট্যাঙ্ক একটি রিপোর্টে এমন বলা হয়েছে।

অজস্র ধার্মিক স্থল এবং পরিসংখ্যানগত মডেলিংয়ের উপগ্রহের চিত্রের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়ান স্ট্র্যাটেজিক পলিসি ইনস্টিটিউট (ASPI)  এমন রিপোর্ট জারি করেছে।

রিপোর্টে বলা হয়েছে যে, বিগত তিন বছরে চীন এই কাজ করেছে আর আনুমানিক ৮ হাজার ৫০০ মসজিদ সম্পূর্ণ ভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে যে, উরমচি আর কাশগর শহরের বাইরে বেশি ক্ষতি হয়েছে। অনেক মসজিদকে ভেঙে ফেলা হয়েছে আর সেই মসজিদের স্তম্ভ গুলোকেও পর্যন্ত হটিয়ে দেওয়া হয়েছে। রিসার্চ অনুযায়ী, প্রায় ১৬ হাজার মসজিদকে শিনজিয়াং প্রান্তের আশেপাশে ভেঙে ফেলা হয়েছে।

১৯৬০ এর দশকে সাংস্কৃতিক বিপ্লব দ্বারা জাতীয় উত্থান শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা কমা শুরু করে। গত বছর একটি তদন্তে জানা গিয়েছিল যে, ওই অঞ্চলে সহস্র কবরস্থানকেও নষ্ট করে দেওয়া হয়েছে।

যদিও চীন বলেছে যে, শিনজিয়াংয়ের মানুষদের সম্পূর্ণ ধার্মিক স্বাধীনতা দেওয়া হয়েছে।

মন্ত্রালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছিলন, ওই অঞ্চলে প্রায় ২৪ হাজার মসজিদ আছে। তিনি জানিয়েছিলেন, শিনজিয়াং প্রান্তে আমেরিকার থেকেও দশ গুণ বেশি মসজিদ আছে।

গবেষণার বিষয়ে জিজ্ঞাসা করার পর চীনের বিদেশ মন্ত্রণালয় জানায়, এই রিপোর্ট কোনও বিশ্বসনীয় সংস্থা দ্বারা করা হয়নি, আর চীনের শত্রুরা চীনের বিরুদ্ধে গুজব ছড়িয়ে চীনকে বদনাম করতে চাইছে।

উত্তর পশ্চিম অঞ্চলের শিবিরে দশ লক্ষের বেশি উইঘুর এবং অন্য মুসলিমদের ধার্মিক গতিবিধি ছাড়ার জন্য হুমকি দেওয়া হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..