× Banner
সর্বশেষ
গুণিজনদের সম্মানিত করলে সমাজের বিভিন্ন উন্নয়নমূলক ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়ে – সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী সালথায় প্রকাশ্যে মাদক সেবন; ৪ যুবকের এক মাসের কারাদণ্ড আজ বুধবার (৬ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৬ মে (২২ বৈশাখ) বুধবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে ফরিদপুরে মব সন্ত্রাসে নিহতের এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রী পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

শিক্ষিকা লাঞ্চিতের জেরে আ’লীগ নেতার বাড়িতে হামলার ঘটনায় মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ১৫ মার্চ, ২০২০
শিক্ষিকা লাঞ্চিতের জের

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষিকা লাঞ্চিতের জের ধরে আওয়ামীলীগ নেতার বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে রাণীনগর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে উপজেলা জিরো পয়েন্ট (গোল চত্বরে) এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।  রাণীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু’র সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সজল, যুবলীগ নেতা মিল্টন খন্দকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রোকুনুজ্জামান মোহন, উপজেলা শ্রমীকলীগের সাধারণ সম্পাদক রোস্তম আলী প্রমূখ। এ সময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার বিকেলে রাণীনগর সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকাকে লাঞ্চিতের ঘটনায় ওই দিন সন্ধ্যায় সরকারী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোরশেদা বানুর বাসায় হামলা চালিয়ে মারপিট ও ভাংচুরের অভিযোগ উঠে। মোরশেদা বানু রাণীনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকারিয়া আমিন জেমস এর স্ত্রী। এ ঘটনায় জাকারিয়া আমিন এর মা জাহানারা বেওয়া ওই রাতেই বাদী হয়ে রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলালসহ ১২ জনের নাম উল্লেখ ও আরো ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে মামলা দায়ের করেন।


এ ক্যটাগরির আরো খবর..