× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: আশা প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণ কর্মসূচির আওতায় ঝিনাইদহে শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহরের কুটুম কমিউনিটি সেন্টারে ঝিনাইদহ জেলা আশা সংস্থা এ সম্মেলনের আয়োজন করে। দিনব্যাপী কর্মশালায় জেলার ৬টি উপজেলার শতাধিক শিক্ষা সেবিকা ও সুপার ভাইজার অংশ গ্রহণ করে। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় আশার ডিরেক্টর (প্রোগ্রাম) আবু হাসনাত চৌধুরি এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার সুশান্ত কুমার দেব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার জয়েন্ট ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) শেখ ওবায়দুল্লাহ, আশার কুষ্টিয়া ডিভিশনাল ম্যানেজার উত্তর কুমার ভৌমিক, কেন্দ্রিয় সিনিয়র শিক্ষা কর্মকর্তা জসিম উদ্দিন। অনুষ্ঠান পরিচালনা করেন কুষ্টিয়া এডিশনাল ডিভিশনাল ম্যানেজার এনামুল হক।

বক্তারা কর্মশালায় অংশ গ্রহণকারী শিক্ষা সেবিকা ও সুপারভাইজারদের শিক্ষা খাতকে আরও একধাপ এগিয়ে নিতে সকলের প্রতি আহবান জানান।


এ ক্যটাগরির আরো খবর..