দরিদ্র শিক্ষার্থী ও দুস্থ মহিলাদের শিক্ষা সামগ্রীসহ ত্রাণ বিতরণ

দরিদ্র শিক্ষার্থী ও দুস্থ মহিলাদের শিক্ষা সামগ্রীসহ ত্রাণ বিতরণ

আব্দুস সালেক মুন্না মাগুরা প্রতিনিধি :  মাগুরা শ্রীপুর উপজেলা বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন সহযোগিতায় দরিদ্র শিক্ষার্থী ও দুস্থ মহিলাদের শিক্ষা সামগ্রীসহ ত্রাণ বিতরণ।

কভিট-১৯ মোকাবেলায় উপজেলা প্রশাসন, শ্রীপুর, মাগুরা এর সহযোগিতায় বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন শ্রীপুর উপজেলা, মাগুরা। এর পক্ষ থেকে শ্রীপুর উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের দরিদ্র শিক্ষার্থী ও দুস্থ মহিলাদের মধ্যে ২২-০৬-২০২০ইং তারিখে শিক্ষা সামগ্রী সহত্রাণ বিতরণ করা হয়। ৫৮জন দরিদ্র শিক্ষার্থী ও ৫জন দুস্থ মহিলাদের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জনাব, মোঃ ইয়াছিন কবির, উপজেলা নির্বার্হী অফিসার, শ্রীপুর, মাগুরা। উপস্থিত ছিলেন জনাব, মশিয়ার রহমান চেয়ারম্যান, শ্রীপুর সদর ইউনিয়ন। জনাব, শামীমুল ইসলাম, প্রধান শিক্ষক শ্রীপুর সরকারী এম সি পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মোছাঃ মর্জিনা খাতুন স্থানীয় কমিশনার, বাংলাদেশ।

গার্ল গাইডস এসোসিয়েশন উপজেলা- শ্রীপুর, মাগুরা, খান পাপিয়া ফেরদৌস, স্থানীয় কমিটির কোষাধ্যক্ষ শ্রীপুর, মাগুরা কার্যনির্বাহী কমিটি সদস্যবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাইড শিক্ষক বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।