× Banner
সর্বশেষ
সরকার শুধু স্বাস্থ্য ব্যবস্থা নয়, সার্বিক উন্নয়নে বদ্ধপরিকর – সমাজকল্যাণ মন্ত্রী চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণে বুথ ভাড়া মওকুফ করা হবে – বাণিজ্যমন্ত্রী বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে সরকার – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী শ্যামনগরে দুই ক্লিনিককে মোবাইল কোর্টে জরিমানা আগস্টে শুরু হচ্ছে ৪ দিনব্যাপী ‘আবাসন মেলা’ বিমান চলাচল ও পর্যটন প্রকল্পে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে – আফরোজা নতুন কুঁড়ি ফুটবলে চ্যাম্পিয়ন সিলেট-রংপুর নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতা জাতীয় সংকটে পরিণত হয়েছে – মহিলা পরিষদ কালীগঞ্জের পত্রিকা বিতরণকারী জাহাঙ্গীরের মৃত্যু

স্ত্রী ও ১ বছর বয়সী পুত্রকে হত্যা স্বামীর

Kishori
হালনাগাদ: সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

নরসিংদীতে স্ত্রী ও শিশু পুত্রকে গলাকেটে হত্যা করেছে ফখরুল ইসলাম (৩০)। রবিবার দিবাগত রাতে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযুক্ত ফখরুল ইসলামের স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৫ মাস বয়সী শিশু পুত্র সালমান সাফায়ার।

আজ ১৩ ডিসেম্বর সোমবার ফখরুলকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। অভিযুক্ত ফখরুলের বাড়ি নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায়

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকত স্ত্রী রেশমি আক্তারের।

বিয়ের পর চাকরি না থাকায় ফখরুল মাদকাসক্ত হয়ে পড়ে এস্মত্নরী অভিযোগে তাকে মাদক নিরাময় কেন্দ্রে (রিহ্যাব) দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর অনুরোধে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক স্বামী পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পারিবারিক কলহের জেরে রবিবার দিবাগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।


এ ক্যটাগরির আরো খবর..