× Banner
সর্বশেষ
৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ মার্চ মাসে সারাদেশে অভিযানে পৌনে ৪ লাখ লিটার অবৈধ মজুতকৃত জ্বালানি তেল উদ্ধার হিন্দুদের ওপর মিথ্যা মামলা প্রত্যাহার এবং হামলার ঘটনায় বিচারের আশ্বাস প্রধানমন্ত্রীর আমরা হাম প্রতিরোধে পুরোপুরি প্রস্তুত -স্বাস্থ্যমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ

শার্শায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন 

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৩০ মে, ২০২২
শার্শায় তিন শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবনের শুভ উদ্বোধন 

যশোরের শার্শায় একটি প্রাথমিক বিদ্যালয়, একটি মাদরাসা ও একটি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন করেছেন শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দিন।
সোমবার সকালে উপজেলার নাভারণ মহিলা আলিম মাদ্রাসার একতলা বিশিষ্ট নতুন ভবন, নাভারণ রেল বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একতলা বিশিষ্ট নতুন ভবন এবং বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের তিনতলা বিশিষ্ট নতুন ভবনের শুভ উদ্বোধন করা হয়।
একই সাথে তিন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন শেষে বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শেখ আফিল উদ্দিন।
এসময় তিনি বলেন, শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে আজকের শিশুকে আগামী দিনের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষার গুরুত্ব অপরিসীম। তাইতো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর শিক্ষা খাতে কোটি কোটি টাকা ভূর্তকি দিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সালেহ আহমেদ, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবীর উদ্দীন তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রহিম সরদার সহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..