× Banner
সর্বশেষ
শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১ ঐতিহ্যবাহী গ্রাম বাংলার খেলাধুলায় প্রতিযোগিতা কারীদের মধ্যে পুরস্কার বিতরণ  বক্ষব্যাধি হাসপাতালে ৪০টি আইসিইউ বেড দ্রুত সম্পন্নের নির্দেশ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে -ভূমি মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সাথে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ শ্যামনগরে ২৪ হাজার শিক্ষার্থীর পুষ্টিকর খাবার সরবরাহ শুরু করেছে সুশীলন

পি আই ডি

শিক্ষা উপদেষ্টার সাথে আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের প্রতিনিধিদলের সাক্ষাৎ

ACP
হালনাগাদ: রবিবার, ২০ জুলাই, ২০২৫

আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের একটি প্রতিনিধিদল শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারের সাথে আজ মন্ত্রণালয়ে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেছে। এসময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল দাওরায়ে হাদিসের স্বীকৃত সনদের কার্যকারিতা-সহ বিভিন্ন ক্ষেত্রে দেশসেবা ও উচ্চ শিক্ষা অর্জনের সুযোগ সৃষ্টির বিষয়ে শিক্ষা উপদেষ্টার সহযোগিতা কামনা করেন। তারা সরকারের সকল মন্ত্রণালয়-সহ সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে সনদের মান কার্যকর করার জন্য প্রজ্ঞাপন জারিসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান। এছাড়া, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ, ইসলামিক ফাউন্ডেশন ও ইসলামি গবেষণা কেন্দ্রসমূহে নিয়োগ, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মসজিদের ইমাম ও খতিব পদে নিয়োগ-সহ আরো কিছু প্রতিষ্ঠানে কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে যৌক্তিকতা তুলে ধরেন।

প্রতিনিধি দলের দাবির সাথে সহমত পোষণ করে ধর্ম উপদেষ্টা বলেন, কওমি মাদ্রাসার সনদপ্রাপ্ত আলেমগণ সৎ ও দেশপ্রেমিক। তাদেরকে দেশ ও জাতির সেবার সুযোগ দেওয়া হলে দেশ ও জাতি উপকৃত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনসহ ধর্ম মন্ত্রণালয়ের অন্যান্য দপ্তর সংস্থায় কওমি মাদ্রাসার সনদধারীদের নিয়োগ দানের বিষয়ে প্রতিনিধি দলকে আশ্বস্ত করেন।

শিক্ষা উপদেষ্টা প্রতিনিধি দলের প্রস্তাবনাসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং প্রস্তাবনাগুলো গুরত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

প্রতিনিধি দলে আল-হাইআতুল উলয়া লিল-জামি’ আতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান, কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মুফতি মাহফুজুল হক, শিবচর দারুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ মাওলানা নিয়ামতুল্লাহ ফরিদী, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মহাসচিব আরশাদ রহমানী-সহ কওমী অঙ্গণের নেতৃস্থানীয় ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।

 


এ ক্যটাগরির আরো খবর..