× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

শিক্ষার বিকল্প নেই–আফিল উদ্দীন এমপি

admin
হালনাগাদ: সোমবার, ১৯ অক্টোবর, ২০১৫

যশোর প্রতিনিধি: সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন বলেছেন, প্রত্যেক মানুষের সবচেয়ে প্রিয় সম্পদ তার সন্তান। সেই সন্তান কে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তাহলে দেশ ও জাতি এগিয়ে যাবে। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত উন্নত। দেশ ও জাতির উন্নয়ন করতে হলে শিক্ষার কোন বিকল্প নেই।

সোমবার বাগআঁচড়ায় শিক্ষার গুনগতমান উন্নয়ন ও মা সমাবেশে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের সভাপতিত্বে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।  শেখ আফিল উদ্দীন আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রাথমিক শিক্ষাকে জাতীয় করণ করে ছিলেন। আর তার সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশ পরিচালনার দায়িত্বে এসে ২৬ হাজার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় কে বঙ্গবন্ধুর ন্যায় জাতীয় করণ করেছেন।  এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা র্নিবাহী কর্মকর্তা আব্দুস সালাম, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়াম্যান ইলিয়াছ কবির বকুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উপজেলা শিক্ষা অফিসার আব্দুর রব, সহকারী শিক্ষা অফিসার রবিউল হোসেন ও বাগআঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খান হাসান আরিফ লিটনসহ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও তাদের মায়েরা বক্তব্য রাখেন।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নূরুজ্জামান, সাবেক সাংগঠিন সম্পাদক অধ্যাধ্য ইব্রাহিম খলিল, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ওসমান গনি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর মোজাফ্ফর হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মফিজুর রহমান, বাগআঁচড়া  ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শাহাজাহান কবির প্রমুখ। এ সময় গরিব অসহায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন স্কুল ড্রেস বিতরন করা সহ সকল শিক্ষার্থীদের মাঝে ১লক্ষ খাতা বিতরন করেন।


এ ক্যটাগরির আরো খবর..