× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

নিউজ ডেস্ক

শিক্ষার ডিজিটাল রূপান্তরে বিডিরেনকে কম দামে ব্যান্ডউইডথ দেওয়া হবে -টেলিযোগাযোগ মন্ত্রী

Brinda Chowdhury
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২

         শিক্ষার্থীদের সম্পূর্ণভাবে ইন্টারনেটনির্ভর শিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ  ইউজিসির শিক্ষা বিষয়ক নেটওয়ার্ক বিডিরেনকে সম্ভাব্য স্বল্প দামে ইন্টারনেট ব্যান্ডউইডথ সরবরাহ করবে। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার আজ ঢাকায় বিডিরেনের সাথে এ বিষয়ক এক ভার্চুয়াল সভায় এ আশ্বাস ব্যক্ত করেন।

          ডাক ও টেলিযোগাযোগ সচিব মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে সভায় ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড. দীল আফরোজা বেগম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অতিরিক্ত সচিব মোঃ মাহবুব-উল-আলম, বিটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ রফিকুল মতিন, সাবমেরিন ক্যাবল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক একেএম হাবিবুর রহমান এবং বিডিরেন’র সিইও মোহাম্মদ তাওরিত অনুষ্ঠানে বক্তৃতা করেন।

          সভায় প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী শিক্ষার ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে বলেন, ডিজিটাল শিক্ষা বিস্তারে ডিজিটাল নেটওয়ার্ক সম্প্রসারণের বিকল্প নেই। এই লক্ষ্যে ইতিপূর্বে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উদ্যোগে সারাদেশে ৫শত ৮৭টি সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় ও ট্রেনিং ইনস্টিটিউটে বিনামূল্যে উচ্চগতির ওয়াইফাই চালু করা হয়েছে। এছাড়া বিটিআরসি’র এসওএফ’র অর্থায়নে টেলিযোগাযোগ অধিদপ্তর ৬শত ৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করছে। তিনি বলেন, শিক্ষাকে শিক্ষার জায়গায় দেখতে হবে। প্রয়োজনে সিএসআর থেকে যোগ করে হলেও স্বল্পমূল্যে ব্যান্ডউইডথ সরবরাহ করতে হবে।

          মন্ত্রী এ সময় ইউজিসিকে আশ্বস্ত করে বলেন, শিক্ষার ডিজিটাল রূপান্তরে আপনাদের প্রচেষ্টা মানে আমাদেরই প্রচেষ্টা। তিনি বিডিরেন’র চাহিদা অনুযায়ী স্বল্প দামে অতিরিক্ত ব্যান্ডউইডথ সরবরাহের আশ্বাস ব্যক্ত করে বলেন, এ বিষয়ে আইনগত সকল প্রক্রিয়া সম্পন্ন করে শিক্ষার জন্য সম্ভাব্য সর্বোচ্চ ছাড় দেওয়া হবে। ডাক ও টেলিযোগাযোগ সচিব এই বিষয়ে প্রস্তাব পাঠানোর জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন।


এ ক্যটাগরির আরো খবর..