× Banner
সর্বশেষ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক -বাণিজ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ, এমপিও শিক্ষক ও ঋণখেলাপিরা অযোগ্য মোদির পদত্যাগ দাবিতে দিল্লিতে কংগ্রেসের বিক্ষোভ, শিক্ষার্থী আন্দোলনে পুলিশি ব্যবহারের প্রতিবাদ আট অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত ভ্যালু-বেইজড শিক্ষা, কমিউনিটি সম্পৃক্ততা ও নিরাপদ ডিজিটাল পরিবেশ-প্রাথমিক শিক্ষার নতুন অগ্রাধিকার -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর -বিমান মন্ত্রী ২০২৭ সালের হজে বিমান ভাড়া কমলো ২৪ হাজার ৮৩০ টাকা লক্ষ্মীপুরে সড়ক সংস্কার কাজে দায়িত্বে অবহেলায় ৪ পৌর কর্মকর্তাকে শোকজ প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমিসেবা সহজ করার নির্দেশ ভূমিমন্ত্রীর  গৃহবধু লামিয়া আত্মহত্যার প্ররোচনার মামলায় শ্বশুর ও দুই ননদ গ্রেফতার

প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া আ’লীগ সরকারের যুগান্তকারী দৃষ্টান্ত

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১ জানুয়ারী, ২০২০

মাহফুজার রহমান মাহফুজ, ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি : আজ ১ জানুয়ারি ২০২০ সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নতুন বই হাতে নিয়ে উল্লাসে মেতে ওঠেছে। শিক্ষা বান্ধব বর্তমান আ’লীগ সরকারের একটি যুগান্তকারী দৃষ্ঠান্ত বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া।

এবারও হল না তার ব্যতিক্রম বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে বই বিতরণের প্রক্রিয়া সফল ভাবেই চলছে। তারই ধারাবাহিকতায় আজ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শাহ্ বাজার আবুল হোসেন সিনিয়র(ফাজিল) মাদ্রাসা ও শিবের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে বই বিতরণ করেন জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন সদস্য, কুড়িগ্রাম জেলা পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আ’লীগ ফুলবাড়ী উপজেলা শাখা। এসময় উপস্হিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ আশরাফুল আলম, মোঃ শাহ জালাল মিয়া, অধ্যক্ষ মোঃ আবুল কাশেম সরকার সহ প্রতিষ্ঠানটির সকল শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।
মোঃনজির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে জনাব আহাম্মদ আলী পোদ্দার রতন বলেন-বঙ্গবন্ধুর সুযোগ্যকণ্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান আ’লীগ সরকার দেশে যে উন্নয়ন কর্মযজ্ঞ বাস্তবায়ন করে চলছে তা সাড়া বিশ্বব্যাপি আজ প্রশংসনীয়। জননেএী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বে উন্নয়নের রোল মডেল। তাঁর  সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আরও এগিয়ে যাবার আশাবদব্যক্ত করে তার সুস্হ্যতা ও দীর্ঘায়ু  কামনা করে সকলের নিকট দোয়া প্রার্থনা করেন।
এময় তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ায় মনযোগী হওয়ার আহবান জানান এবং শিক্ষকদের প্রতি সঠিকভাবে পাঠ দান করার অনুরোধ জ্ঞাপন করেন।
পরে শাহ বাজার আবুল হোসেন সিনিয়র(ফাজিল) মাদ্রাসা ও শিবের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন।


এ ক্যটাগরির আরো খবর..