শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নিতে বিএনপিকে দোষারোপ করছেন কাদের

ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলন নস্যাৎ করার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করতে বিএনপিকে জড়িয়ে কথা বলছেন। বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন- ‘শিক্ষার্থীরা অভিযোগ করেছে সম্পূর্ণ বিনা উসকানিতে আওয়ামী লীগের ধানমন্ডি অফিস থেকে একটি মিছিল নিয়ে সশস্ত্র সন্ত্রাসীরা আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। পূর্বপরিকল্পিতভাবে এসব সন্ত্রাসীরা হেলমেট পড়ে, আগ্নেয়াস্ত্র, রামদা ও লাঠি নিয়ে হামলা চালিয়ে শিক্ষার্থীদের রক্তাক্ত করেছে। এ হামলায় অনেক ছাত্র-ছাত্রী গুরুতর আহত হয়েছে। ঢাকার বাইরেও শিক্ষার্থীদের ওপর বর্বরোচিত হামলা করেছে।’

তিনি আরও বলেন- ‘নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত কোমলমতি ছাত্র-ছাত্রীদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে অমানবিক আক্রমণ চালিয়ে তাদের আহত করেছে। আমরা এ ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

ফখরুল বলে-‘ছাত্র-ছাত্রীদের ন্যায়সঙ্গত আন্দোলনকে বিএনপি সমর্থন করে। সরকারদলীয় সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে হামলা করেছে। একইভাবে তারা কোটা সংস্কার আন্দোলনেও হামলা করেছে। এই সরকার ভিন্নমত সহ্য করে না।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।