শিক্ষামন্ত্রী নুরুল ইসলামকে সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট: ইউনেস্কোর দ্বিতীয় ক্যাটাগরির মর্যাদা লাভ করেছে বাংলাদেশের আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। এজন্য শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দফতরগুলো সংবর্ধনা দেবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে  ।

সোমবার (০৯ নভেম্বর) দুপুর আড়াইটায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

ইউনেস্কোর চলমান অধিবেশনে ২০১৫-২০১৭ সালে শিক্ষামন্ত্রী সংস্থার সহ-সভাপতি নির্বাচিত হন, এজন্যও তাকে সংবর্ধনা দেওয়া হবে বলে জানান মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মুহ. সাইফুল্লাহ।

গত ৭ নভেম্বর প্যারিসে ইউনেস্কো’র সদর দফতরে সংস্থার ৩৮তম সাধারণ অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটকে ইউনেস্কো’র ক্যাটাগরি-২ ইনস্টিটিউটে উন্নীত করার প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়।

দ্বিতীয় ক্যাটাগরির প্রতিষ্ঠানে স্বীকৃতির পর এখন থেকে বাংলাদেশ সরকারের পাশাপাশি ইউনেস্কো’র লোগো ব্যবহার করতে পারবে।

এখন থেকে এ প্রতিষ্ঠানটির কার্যক্রম আন্তর্জাতিক পরিমণ্ডলেও প্রসারিত হবে। ইউনেস্কো পরিচালিত ‘মাতৃভাষা-আশ্রয়ী শিক্ষা’, ‘টেকসই উন্নয়নের জন্য শিক্ষা’ ইত্যাদি কার্যক্রমে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করার সুযোগ পাবে মাতৃভাষা ইনস্টিটিউট।

৪ নভেম্বর ইউনেস্কোর সাধারণ সভায় শিক্ষামন্ত্রী নাহিদ সংস্থা সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।

শিক্ষামন্ত্রী সাধারণ অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন, বলেন মুহ. সাইফুল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।