× Banner
সর্বশেষ
মঙ্গল অভিযানে যুক্তরাষ্ট্র-চীন-ভারতের সঙ্গে কাজ করতে চায় রাশিয়া জ্বালানি সংকট মোকাবিলায় প্রতিদিন ৩,১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য দেশের জ্বালানি সংকট মোকাবিলায় ইতোমধ্যে দেশে পৌঁছেছে চারটি জাহাজ ৩ লাখ শহীদকে ৩ মিলিয়ন বানিয়ে ফেলেন শেখ মুজিব -চীফ হুইপ জ্বালানি সংকট মোকাবিলায় নতুন উৎস থেকে তেল আমদানি শুরু মার্চে পোশাক রপ্তানি কমেছে ১৯ শতাংশ যিশু খ্রিস্টের মৃত্যুর দিন কীভাবে ‘Good’ হতে পারে? আজ শুক্রবার (৩ এপ্রিল) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ এপ্রিল (শুক্রবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জ্বালানি সংকট সব অফিসের নতুন সময়সীমা নির্ধারণ

News Desk

শিক্ষাপ্রতিষ্ঠানে ফি বেশি জমে গেলে তা কিস্তি আকারে পরিশোধের ব্যবস্থা

admin
হালনাগাদ: শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১
Dipu-Moni

করোনাভাইরাসের কারণে দীর্ঘ দিন বন্ধ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীর ফি বেশি জমে গেলে তা কিস্তি আকারে পরিশোধের ব্যবস্থা করা যায় বলে মনে করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

গতকাল শুক্রবার চাঁদপুর সার্কিট হাউসে মতবিনিময়কালে সাংবাদিকদের তিনি একথা বলেন। তবে অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সঙ্গে টাকা-পয়সার কোনো সম্পর্ক নেই বলেও তিনি জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘ দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের পরে খুলেছে। অনেক শিক্ষার্থী দীর্ঘ সময় হয়তো শিক্ষাপ্রতিষ্ঠানের যে ফি সেগুলো দেয়নি। সেই ফি যদি কোথাও অনেক বেশি হয়ে যায়, তা পরিশোধে ইনস্টলমেন্ট বা অন্য কোনো ব্যবস্থা করা যেতে পারে।

মন্ত্রী বলেন, যাদের সামর্থ্য আছে তারা তো অবশ্যই ফি পরিশোধ করে দেবেন। ফির সাথে অ্যাসাইনমেন্ট মিলিয়ে ফেলা ঠিক হবে না। অ্যাসাইনমেন্টের জন্য কোনো ফি নেই। দীপু মনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে সকলকে কাজ করতে হবে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়সহ স্থানীয় প্রশাসনও কাজ করে যাচ্ছে।

একই সঙ্গে শিক্ষার্থী ও অভিভাবকদেরও এই দিকে খেয়াল রাখার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, ডেঙ্গু কিংবা কোভিড পরিস্থিতির জন্য, একটা সুস্থ সুন্দর জীবনের জন্য শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়ি সব জায়গায় পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।


এ ক্যটাগরির আরো খবর..