× Banner
সর্বশেষ
অতীত সরকারের ভুল থেকে শিক্ষা নিয়ে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রব্যবস্থা শক্তিশালী করার অঙ্গীকার তথ্য মন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে নতুন করে বিনির্মাণ করতে চাই -সমাজকল্যাণ মন্ত্রী বিভিন্ন স্লোগানে বিআরটিসি মহিলা বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার যারা জনগণের ভোগান্তির কারণ হবেন তাদের ছাড় দেওয়া হবে না -গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী কোরআনের হুকুমকে জীবনে প্রতিফলন ঘটাতে হবে -ধর্মমন্ত্রী শিক্ষা খাতে গতি ও জবাবদিহিতা নিশ্চিত করা এখন সময়ের দাবি -শিক্ষা মন্ত্রী বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার  চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগির দেশব্যাপী অভিযান -স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ‘ই-হেলথ’ কার্ডের নির্দেশনা প্রধানমন্ত্রী পহেলা বৈশাখের মধ্যেই ‘কৃষক কার্ড’ চালু করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীদের মানববন্ধন

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ এর মৌখিক পরীক্ষায় অংশগ্রহনকারী সবাইকে প্যানেল গঠন করে নিয়োগ প্রদানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে  প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহনকারী চাকুরী প্রত্যাশীরা।

২৪ ফেব্রুয়ারী (সোমবার) দুপুরে পঞ্চগড় শহরের শেরে বাংলা পার্কের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘণ্টা ব্যাপী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেলে নিয়োগ চাই পঞ্চগড় জেলা শাখার ব্যানারে মানববন্ধন কর্মসুচী পালন করে চাকুরী প্রত্যাশীরা। এসময় প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ ২০১৮ প্যানেলে নিয়োগ চাই পঞ্চগড় জেলা শাখার সভাপতি ইন্দ্র মোহন রায়, সাধারণ সম্পাদক জান্নাতিন নাঈম ও সহ সভাপতি নিরঞ্জন রায়সহ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহন কারী চাকুরী প্রত্যাশীরা বক্তব্য রাখেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর স্মারকলিপি প্রদান করে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ প্রত্যাশীরা।


এ ক্যটাগরির আরো খবর..