× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

শিক্ষকের আত্মদান শিক্ষার্থীদের বাঁচাতে

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে শিক্ষার্থীদের বাঁচাতে সন্ত্রাসীদের প্রতিরোধ করার চেষ্টা করেন তিনি। বীরোচিত এই শিক্ষক শেষ পর্যন্ত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। শিক্ষার্থীদের জন্য শিক্ষকের এই আত্মদান ইতিহাস হয়ে থাকবে।

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয়ে বুধবার সকালে সন্ত্রাসী হামলায় নিহত হয় ২১ জন এবং আহত হয় কমপক্ষে ৫১ জন।

নিহতদের মধ্যে একজন শিক্ষাক। তিনি হলেন অধ্যাপক ড. সৈয়দ হামিদ হুসাইন। এই নির্ভিক শিক্ষক তার শিক্ষার্থীদের বাঁচাতে কীভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়েছেন, তা উঠে এসেছে প্রত্যক্ষদর্শীদের কথায়।

জহুর আহমেদ ভূ-তত্ত্ব বিভাগের শিক্ষার্থী। এএফপিকে তিনি বলেছেন, ‘যখন প্রথম গুলি ছোঁড়ার শব্দ শোনা গেল, তখন তার শিক্ষক ড. হামিদ তাকে ভবনের ভেতরে থাকতে বললেন। ড. হামিদের হাতে একটি পিস্তল ছিল।’

‘তারপর আমি দেখলাম, একটি গুলি এসে আঘাত করেছে তাকে। দুজন জঙ্গিকে গুলি ছুঁড়তে দেখলাম। এরপর ভবনের ভেতরের দিকে দৌড় দেই আমি। কোনোমতে পেছনের প্রাচীর টপকে প্রাণে বাঁচি।’

অন্য শিক্ষার্থীরা জানিয়েছেন, নিজের পিস্তল দিয়ে হামলাকারীদের লক্ষ্য করে গুলি ছুঁড়ছিলেন ড. হামিদ। অন্যদের মতো হয়তো পালিয়ে বাঁচতে পারতেন তিনি, কিন্তু শিক্ষার্থীদের দিকে তেড়ে আসা বন্দুকধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করেন এই মহান শিক্ষক।

ডা. হামিদ বাচা খান বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে মাতম। এই মহান শিক্ষকের প্রতি পাকিস্তানিসহ বিশ্বের অসংখ্য মানুষ শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন। অনেকে লিখেছেন, ড. হামিদ পাকিস্তানের ‘শিক্ষাশহিদ’। বৃহৎ অর্থে শিক্ষার জন্যই তিনি তার জীবন উৎসর্গ করেছেন, শিক্ষার্থীদের বাঁচানোর চেষ্টা করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..