× Banner
সর্বশেষ
ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা ক্লিনিক পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণে আনতে হবে – স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশ ব্যাংকে চুরির তদন্তে ফিলিপাইন সরকারের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যে মামলা, অব্যাহতি পাওয়ার দাবী  মোটরসাইকেল চোরকে আটকে গণধোলাই টয়লেটে বিদ্যুৎ সংযোগ দিয়ে প্রবাসীর স্ত্রীকে হত্যা চেস্টা ৫ম শ্রেণির ৪০ শতাংশ শিক্ষার্থী অংশ নিতে পারবে প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম টিএসসিতে নারী লাঞ্ছনার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থী বহিষ্কার শিক্ষার মানোন্নয়নে আন্তর্জাতিক সহযোগিতা গুরুত্বপূর্ণ – শিক্ষামন্ত্রী

শাহ আবদুল করিম ছিলেন অত্যন্ত উচ্চমানের দার্শনিক: অর্থমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬

সিলেট প্রতিনিধি: অর্থমন্ত্রী বলেছেন, বাউল সম্রাট শাহ আবদুল করিম ছিলেন অত্যন্ত উচ্চমানের দার্শনিক। তার দর্শন অবলীলায় মানুষের সামনে তুলে ধরেছেন তিনি। তিনি ছিলেন রাজনীতি সচেতন জনমানুষের কবি। অসাম্প্রদায়িকতার অন্যতম প্রতীক ছিলেন আবদুল করিম।

অর্থমন্ত্রী বুধবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামে বাউল শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার থেকে শাহ আবদুল করিম জন্মশতবর্ষ উৎসব শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উৎসব কমিটির আহ্বায়ক আবুল ফতেহ ফাত্তাহের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সুলতানা কামাল, শাহ আবদুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় কমিটির আহ্বায়ক গোলাম কুদ্দুছ, নাট্যব্যক্তিত্ব ঝুনা চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক জয়নাল আবেদীন প্রমুখ।

জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে আবদুল করিমের গান পরিবেশন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..