বিনোদন ডেস্ক: শাহরুখ খান তার নতুন ছবি ‘ফ্যান’ এর টাইটেল ট্র্যাকের উদ্বোধনীতে দিল্লি গিয়েছিলেন আজ। সেখানকার বিখ্যাত হান্সরাজ কলেজে তিনি ছবির প্রমোশন চালান।
মজার ব্যাপার হচ্ছে, এই কলেজ থেকেই ১৯৮৫-৮৮ সেশনে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন শাহরুখ। পাস করার পর এখান থেকে স্নাতকের সনদপত্র নেননি কিং খান। ছবির প্রচারণা অনুষ্ঠানের সময় ওই কলেজের অধ্যক্ষ তার হাতে স্নাতক পাসের সনদপত্র তুলে দেন।
মনীষ শর্মা পরিচালিত ‘ফ্যান’ ছবিটি মুক্তি পাবে এ বছরের ১৫ এপ্রিল।