× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

শাহরুখ অপুর প্রথম প্রেমিক!

admin
হালনাগাদ: সোমবার, ১১ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: ঢালিউডে অপুর তার প্রিয় নায়ক শাকিব খান। পর্দার বাইরেও যে তাদের মধ্যে বিশেষ একটা সম্পর্ক আছে এটা কম-বেশি সবারই জানা। তবে অনেকে হয়তো এটা জানেন না যে, অপুর প্রথম প্রেমিক কে? সম্প্রতি একটা সাক্ষাতকারে সেই কথাই জানিয়েছেন নায়িকা।

বলিউড বাদশাহ শাহরুখ খানকে পছন্দ করেন না এমন মানুষ খুব কমই আছে। দেশ-বিদেশে অসংখ্য ভক্ত ‘কিং অব রোমান্স’ খ্যাত শাহরুখের। আর এই শাহরুখই অপুর জীবনের প্রথম ‘বয়ফ্রেন্ড’। তবে এমন কথা যে অপু শুধু রসিকতার ছলেই বলেছেন সেটা ফুটে ওঠে তার কথার মাধ্যমেই।

অপু বলেন, ‘ছোটবেলায় পুজা থেকে শাহরুখের বড় বড় পোস্টার কিনে পড়ার ঘরের দেয়ালে টাঙিয়ে রাখতাম। আর বান্ধবীদের বলতাম, শাহরুখকে তোরা ‘জামাইবাবু’ বলে ডাকবি। খুবই পছন্দ করতাম শাহরুখকে। সেই সব কথা মনে আসলে এখনও প্রচন্ড হাসি পায়।’

বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক আমজাদ হোসেন-এর ‘কাল সকালে’ ছবির মাধ্যমে আলো ঝলমল রূপালী জগতে পা রাখেন বগুড়ার মেয়ে অপু। ছবিতে ছোট্ট একটা চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ওই ছবিতে অপু ছাড়াও মূল ভূমিকায় অভিনয় করেছিলেন শাবনূর, রিয়াজ ও ফেরদৌসের মত বড় তারকারা।


এ ক্যটাগরির আরো খবর..