× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

শাস্তির মুখে আজহার-হাফিজ!

admin
হালনাগাদ: শনিবার, ২৬ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) মোহাম্মদ আমিরকে জাতীয় দলে ফেরানো নিয়ে উভয়সংকটে পড়েছে। নিউজিল্যান্ড সফর সামনে রেখে ২১ ডিসেম্বর লাহোরে শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের কন্ডিশনিং ক্যাম্প। কিন্তু স্পট ফিক্সিংয়ের দায়ে পাঁচ বছর নিষেধাজ্ঞা কাটানো আমির আছেন বলে সেই কন্ডিশনিং ক্যাম্প বর্জন করেছেন মোহাম্মদ হাফিজ ও ওয়ানডে অধিনায়ক আজহার আলী।

আজহার-হাফিজের এভাবে ক্যাম্প বর্জন তো বোর্ডের সিদ্ধান্ত অমান্য করা। তাই তো বিষয়টিকে মোটেই হালকাভাবে দেখছে না পিসিবি। বরং এই আচরণের জন্য আজহার-হাফিজকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখোমুখি করার ইঙ্গিত দিয়েছেন পিসিবির চেয়ারম্যান শাহরিয়ার খান।

এ ব্যাপারে শুক্রবার বিবিসি উর্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরিয়ার খান বলেন, ‘আমি এরই মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছি, আবারও বলব। তবে এখনো যদি তারা দুজন (আজহার ও হাফিজ) ক্যাম্পে যোগ দিতে রাজি না হয়, তাহলে তাদের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২০১০ সালে ইংল্যান্ড সফরের সময় স্পট ফিক্সিংয়ে নিষিদ্ধ হওয়ার ৫ বছর পর আমিরের সামনে চ্যালেঞ্জ ছিল মাঠের ক্রিকেটে ভালো কিছু করা। পাকিস্তানের ঘরোয়া প্রতিযোগিতা কায়েদে আজম ট্রফি ও বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং ভাইকিংসের হয়ে সেটি বেশ ভালোভাবেই করেছেন এই বাঁহাতি পেসার।

পিসিবিও তাই আমিরকে আবার জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে। কেন আমিরকে জাতীয় দলে নেওয়া উচিত, তার বিস্তারিত ব্যাখ্যাও বৃহস্পতিবার এক বিবৃতির মাধ্যমে দিয়েছে পিসিবি। ইসলামি অনুশাসনের কথা টেনে এনে পিসিবি তাদের বিবৃতিতে লিখেছে, ‘আমরা তাদের মনে করিয়ে দিতে চাই যে, ইসলামও এসব ক্ষেত্রে ক্ষমা করার জন্য আহ্বান জানায়।’

কিন্তু আজহার ও হাফিজ ক্যাম্প বর্জন করায় বোর্ডের এই প্রচেষ্টা খানিকটা বাধাগ্রস্ত হয়েছে। বলা ভালো, বিষয়টি নিয়ে পিসিবি এখন উভয়সংকটে পড়েছে। শেষ পর্যন্ত এটার সমাধানটা কী হয়, সেটাই এখন দেখার অপেক্ষা।

তথ্যসূত্র : ডন নিউজ।


এ ক্যটাগরির আরো খবর..