শার্শা থানায় নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

‌বেনা‌পোল প্র‌তি‌নি‌ধি : শার্শা থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওরি’ রুমে শার্শায় কর্মরত সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহষ্পতিবার সকালে ওসি মশিউর রহমান চৌগাছা থানা থেকে শার্শা থানায় যোগদান করেন।

শার্শা থানার এস আই মামুনুর রশিদ’র উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, শার্শা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এম ওসমান, মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি শিশির কুমার সরকার, এটিএন বাংলার বেনাপোল প্রতিনিধি আহম্মাদ আলী শাহিন, সমাজের কথা পত্রিকার শার্শা প্রতিনিধি ও সাংবাদিক কল্যান সংস্থার সভাপতি আমিনুর রহমান, সাংবাদিক আব্দুল মান্নান, আহম্মাদ আলী খোকন, আব্দুর রহমান, আসাদুর রহমান, মীর ফারুক, ইসমাইল হোসেন, নজরুল ইসলাম, জসীম উদ্দিন ও মোফাজ্জেল হোসেন রাজু প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।