× Banner
সর্বশেষ
ক্ষমতার চাকচিক্য ছাপিয়ে অসাধারণ হয়েও সাধারণ জীবন যাপন করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সোমবার (৩০ মার্চ) রাশিফল ও রাশি অনুসারে আপনার জন্য পরামর্শ আজ ৩০ মার্চ সোমবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইশতেহার বাস্তবায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত জাপানি শিক্ষকদের মাধ্যমে ভাষা শিখবে বাংলাদেশিরা শিক্ষকদের নৈতিক ও পেশাগত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে -শিক্ষামন্ত্রী সম্মিলিত চেষ্টায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ তথা রাষ্ট্র প্রতিষ্ঠার আশা ডেপুটি স্পিকারের মাদারীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগ নেতা ফয়সাল ফের গ্রেফতার সরকার দলীয় সংসদীয় সভা অনুষ্ঠিত গৌরনদীতে বাস উল্টে খাদে, নিহত-১

নিজস্ব প্রতিবেদক

শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে জাতীয় শোক দিবস উদযাপন

Dutta
হালনাগাদ: সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
sharsha

যশোর-১, (শার্শা) আসনের সংসদ সদস্য আলহাজ শেখ আফিল উদ্দিন বলেছেন, আমরা এমন এক জাতি, যে জাতি নিজেদের জাতির পিতাকে হত্যা করেছে। বিশে^র বুকে এমন কলঙ্কিত অধ্যায় দ্বিতীয়টি নেই। তারপরেও দীর্ঘকাল পর বঙ্গবন্ধু কণ্যা শেখ হাসিনা দেশে ফিরে এসে মৃতপ্রায় আওয়ামীলীগের নৌকার মাঝি হয়ে দক্ষ হাতে হাল ধরেছিলেন। প্রতিষ্ঠিত করেছেন আওয়ামীলীগকে। বার বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে এই বাঙালি জাতিকে তিনি নিয়ে চলেছেন উন্নয়নের মহা সড়কে। আমরা এখন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখি।
সোমবার বিকেলে শার্শা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত শোক দিবসের বিশাল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
শার্শা থানা ও বেনাপোল পোর্ট থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদৎ বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে শেখ আফিল উদ্দিন এমপি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট প্রজন্ম তৈরি করতে হবে। বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নে বিভোর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত প্রায় ১৫ বছর ধরে এই কাজটিই করে আসছেন। তিনি ২০০৮ পরবর্তী সরকারে এসে সবার আগে শিক্ষা বিভাগকে ঢেলে সাজিয়েছেন। বাজেটের সিংহভাগ অর্থ তিনি শিক্ষাখাতে ব্যয় করেছেন। বিদ্যুৎ বিভাগকে তিনি আপন আলোয় সাজিয়েছেন। পল্লীর ভূতুঢ়ে অন্ধকার ‘আজকের প্রজন্মদের কাছে গল্পের মতো’। এরা হারিকেন আর টেমি, কুপি বা ল্যাম্প’র  আলোর কথা বলতে পারেনা। এরা বলতে পারে স্মার্ট বাল্বের কথা। এরা ছুটে চলেছে স্মার্ট আলোর দিকে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) আকিকুর ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় শেখ আফিল উদ্দিন এমপি আরও বলেন, আজকের ছেলেমেয়েরা স্মার্ট ফোনে স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন আঁকে। আওয়ামীলীগ সরকার  বারবার ৩বার একনাগাঢ়ে প্রায় ১৫ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলো বলেই বাংলাদেশ আজ বিশে^ ‘উন্নয়নে দৃশ্যমান’। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চোখে দৃস্টি রেখে নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নে ছুটে চলেছেন দূরন্ত গতিতে।
এসময় বিশেষ অতিথির বক্তব্যে যশোর জেলা পুলিশের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়াদ্দার বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে পরাধনিতার সিকল ভেঙে বাংলাদেশ উপহার দিয়েছেন। তারই সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে আমরা মহাকাশ অর্জণ করেছি। সমুদ্রসীমা অর্জণ করেছি। বিশাল ¯্রােতের পদ্মার উপর সেতু নির্মাণ করেছি। মেট্রোরেল, বঙ্গবন্ধু টানেলসহ চারিদিকে উন্নয়ন আর উন্নয়ন। এসময় তিনি আওয়ামীলীগ সরকারের ভূয়সী প্রশংসা করেন।
উক্ত শোক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদাণ করেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, বেনাপোল পৌরসভার মেয়র আলহাজ¦ নাসির উদ্দিন, শার্শা উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফারজানা ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, যুবলীগের সভাপতি অহিদুজ্জামান অহিদ, সাধারণ সম্পাদক সোয়ারাব হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী, প্রশাসনিক ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বরসহ সূধীবৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..