× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

শার্শা উপজেলা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: সোমবার, ২৪ জুলাই, ২০১৭

মোঃ মাসুদুর রহমান শেখ শার্শা বেনাপোল প্রতিনিধিঃ,বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

আজ সোমবার উপজেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় সমুহের মধ্যে অনুষ্ঠিত খেলা শেষে ছেলে ও মেয়েদের পৃথক দু’টি ইভেন্টের ফাইনালের জমজমাট এ আয়োজনকে ঘিরে শার্শা,ঝিকরগাছা ও কলারোয়া উপজেলার খেলা প্রিয় মানুষগুলো  বাগআঁচড়ায় মেতেছিল উৎসবের আমেজে। আশপাশের গ্রামের প্রায় বিশ হাজার নারী-পুরুষ এ খেলাটি উপভোগ করেন।

বাগআঁচড়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন ।

যশোরের শার্শা উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ব্যবস্থাপনায় আয়োজিত একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নের চ্যাম্পিয়ন দলের নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় যশোরের শার্শা উপজেলার ধলদাহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও বাগাডাঙ্গা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে বঙ্গমাতা বেগম ফজিলাতুননেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে।উভয় খেলা গোলশুন্য ড্র হওয়ায় ট্রাইব্রেকারে ফলাফল নির্ধরন করা হয়।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামএর  সভাপতিতে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে ট্রপি বিতরন করেন প্রধান অতিথী স্থানীয় সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন । বিশেষ অতিথী ছিলেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ,সাধারন সম্পাদক নুরুজ্জামান,জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল ও ওয়াহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান ,উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।

খেলাটি পরিচালনা করেন আহছান কবির , তাকে সহযোগিতা করেন জুলফিকার ভুট্টো ও শফিকুল ইসলাম ।


এ ক্যটাগরির আরো খবর..