× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

শার্শা উপজেলা ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগের আয়োজনে বৃক্ষরোপণ

Kishori
হালনাগাদ: বুধবার, ৭ আগস্ট, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোলঃ “গাছ লাগান পরিবেশ বাঁচান” এই পতিপাদ্যে বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের  নির্দেশনায় শার্শা  উপজেলা ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে শার্শা উপজেলা  ছাত্রলীগ ও বেনাপোল পৌর ছাত্রলীগের আয়োজনে বেনাপোল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (৭ আগষ্ট) বেলা ১২ টার সময় বেনাপোল ডিগ্রী কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়।
এ বিষয়ে বেনাপোল পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম বলেন, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের  নির্দেশনায় পরিবেশের ভারসাম্য রক্ষায় আমরা বৃক্ষরোপণ করছি। দিনদিন যেভাবে বনাঞ্চল বিলীন হয়ে যাচ্ছে, তাতে বৃক্ষরোপণ ছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব না। তাই মাসব্যাপী ধরে আমরা ছাত্রলীগ আমাদের এ কর্মসূচী পালন করে যাবো।
বৃক্ষরোপণ কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সর্দার, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেল, পৌর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আল-ইমরান, আরিফুল ইসলাম রুবেল, বেনাপোল পৌর ছাত্রলীগের সভাপতি মামুন জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলামসহ ছাত্রলীগের নেতাকর্মী ও কলেজ শাখার ছাত্র-ছাত্রীরা।


এ ক্যটাগরির আরো খবর..