যশোরের শার্শার গোড়পাড়া থেকে (৭ কেজি ২৫ গ্রাম ওজনের) ৬২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে গোড়পাড়া ফাঁড়ি পুলিশ। আটককৃতরা হলো, নাইম হোসেন ও আজহারুল ইসলাম। আটক আসামী ২ জনই শার্শা উপজেলার বাসিন্দা।
সোমবার (৭ নভেম্বর) দুপুরে গোড়পাড়ার আমতলা থেকে তাদেরকে আটক করা হয়।
নাভারন সার্কেল পুলিশের এডিশনাল এসপি জুয়েল ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ভারতে পাচারের উদ্দেশ্য স্বর্ণ পাচারকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে শার্শার গোড়পাড়ার আমতলায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৬২ পিস স্বর্ণের বারসহ তাদেরকে আটক করা হয়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মুল্য ৫ কোটি ৩৩ লাখ টাকা। আরও বিস্তারিত তথ্য প্রেস ব্রিফিংয়ে জানানো হবে বলে জানান তিনি।
এ ক্যটাগরির আরো খবর..