× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

শার্শায় স্বাস্থ্য কমপ্লেক্সে নেই ডেঙ্গু শনাক্তকরণ কিট

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ সারাদেশে ডেঙ্গুর বিস্তার ঘটলেও যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তের বা পরীক্ষা করার কোন ব্যবস্থা নাই।
বৃহস্পতিবার সকালে এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে ৭/৮ জন ডেঙ্গু জ্বরে আক্রন্ত হয়ে এসেছেন। তিন জন যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বাকিদের অন্য হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন হলেন, উপজেলার কাজীর বেড় গ্রামের মোস্তাফিজুর রহমান উৎস (২০), পাকশিয়া গ্রামের রায়হান (২৬) ও সেতাই গ্রামের রফিকুল ইসলাম (৩১)। বাকীরা জেলা শহরের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।
শার্শা উপজেলা ৫০ বিশিষ্ট হাসপাতালের একমাত্র প্যাথলজিস্ট কবির হোসেন জানান, এ হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীদের পরিক্ষা করার কোন মেডিসিন নাই।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অশোক কুমার সাহা বলেন, ডেঙ্গু জ্বর পরীক্ষার কোন কিট হাসপাতালে না থাকায় পরীক্ষা করতে পারছিনা। আমরা চাহিদা চেয়ে পাঠিয়েছি ঈদের আগেই পাবো বলে আশা করছি । ডেঙ্গু জ্বরে আক্রন্তদের জন্য আলাদা ওয়ার্ডের ব্যবস্থা করছি।


এ ক্যটাগরির আরো খবর..