× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

শার্শায় বিলুপ্তির পথে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি

admin
হালনাগাদ: রবিবার, ১৪ মে, ২০১৭

মোঃমাসুদুর রহমান শেখ,শার্শা বেনাপোল প্রতিনিধি:  সময়ের পরিবর্তনের সাথে সাথে বিলুপ্ত হয়ে যাচ্ছে শার্শা উপজেলার সাধারণ কৃষকদের জনপ্রিয় গরুর গাড়ি ও গরু দিয়ে ধান মাড়াইয়ের কাজ।

কম খরচে ধান, পাট সহ নানা ফসল মাঠ থেকে বাড়ি এবং বাড়ি থেকে বাজারে নিয়ে যাওয়ার কাজে ব্যবহার হয়ে আসতো ঐতিহ্যবাহী গরুর গাড়ি।

প্রযুক্তির সাথে হার মেনে বিলুপ্ত হয়ে যাচ্ছে শার্শা উপজেলার কৃষকের এ জনপ্রিয় মাধ্যম। প্রায় এক যুগ আগেও উপজেলার অধিকংশ কৃষকের বাড়ীতে দেখা যেতো স্বাস্থ্যবান গরুর ও ঐতিহ্যবাহী গরুর গাড়ি। বর্তমানে ডিজিটাল যুগে প্রযুক্তির কাছে হার মেনে সেই দৃশ্য এখন আর দেখা যায় না।

শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের কৃষক অজিয়ার, রহমান, গোলাম সহ আনেকে বলেন কয়েক বছর আগেও ধান, পাট ও বিভিন্ন সবজি ক্ষেত থেকে বাড়ি ও বাজারে নিয়ে যাওয়ার জন্য গরুর গাড়ির বিকল্প ছিল না। ক্ষেতের ধান কাটার পর এই গাড়িতে করে বাড়ি নিয়ে আসা হত। কিন্তু যুগের পরিবর্তনে ও প্রযুক্তির সাথে তাল মোলাতে না পেরে এবং বিভিন্ন প্রকার যানবহন উদ্ভাবিত হওয়ায় গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে গরুর গাড়ি।

উপজেলার বালুন্ডা গ্রামের কৃষকরা জানান, আমাদের ঐতিয্য হারিয়ে যাচ্ছে, তবে আধুনিক যান বহন ব্যবহার করায় আমাদের ধান, পাট, সবজি ঘরে ও বাজারে নিয়ে যেতে সময় লাগছে কম। যুগের সাথে তাল মিলাতে গিয়েই তারা ঐতিহ্যবাহী গরুর গাড়ি ছাড়ছেন বলে জানান।

এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসের এক কর্মকর্তা বলেন, আধুনিকতার সাথে তাল মিলিয়ে উপজেলার বেশীরভাগ জায়গায় এখন বিভিন্ন ধরনের মটর চালিত যানবহন ব্যবহার করা হচ্ছে, ফলে স্বাভাবিক ভাবেই এই বাঙ্গালীর ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্ত হয়ে যাচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..