× Banner
সর্বশেষ
শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী শপথ গ্রহণ করলেন সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপি দেশে হামের টিকা পেয়েছে ৮১ শতাংশ শিশু – স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক চলছে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিকের পথে – বাণিজ্যমন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদা পার্টির ভাইস চেয়ারম্যানের সাক্ষাৎ

শার্শায় বজ্রপাতে আবেদিন নামে এক ইট ভাটার শ্রমিক নিহত

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শায় বজ্রপাতে আবেদিন (৩০) নামে এক ইট ভাটার শ্রমিক নিহত। সে উপজেলার বাগাডাঙ্গা গ্রামের মোঃ নবাব আলীর ছেলে। এবং বড়বাড়িয়া গ্রামে অবস্থিত টাটা ইটভাটার শ্রমিক। আবেদনের সঙ্গীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত : ঘোষণা করে।
জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে ইটভাটায় কাজ করার সময় আকর্ষিক বজ্রপাতে আবেদিন গুরুতর আহত হয়। পরে তার সঙ্গীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র জরুরী বিভাগের চিকিৎসক ডা: মইনুদ্দিন রনি জানান, বজ্রপাতে আহত আবেদিনকে হাসপাতালে নিয়ে আসলে দেখাযায় সে আগেই মারা গেছে।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান বজ্রপাতে আবেদিন নামে একজন নিহত হয়েছে। তার বাড়ি শার্শার বাগাডাঙ্গা গ্রামে।


এ ক্যটাগরির আরো খবর..