× Banner
সর্বশেষ
জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত ১১২ টাকায় সরকারি চাকরি পাওয়া স্বচ্ছ নিয়োগের প্রমাণ: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

মোঃ মাসুদুর রহমান শেখ, বেনাপোল

শার্শায় ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Ovi Pandey
হালনাগাদ: সোমবার, ২২ মে, ২০২৩
sharsha

যশোরের শার্শা থানা এলাকায় পৃথক দুটি অভিযানে ১২৫ বোতল ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশ সদস্যরা।
আটক আসামীরা হলেন,৷বেনাপোল পোর্টথানার কেষ্টপুর গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে কিতাব আলী (৪৬) ও শার্শা থানার দাউদখালী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে আবু সিদ্দিক (৩২)।
সোমবার (২২ মে) বিকালে ডিবি পুলিশ জানায়, শার্শা থানাধীন বাগআঁচড়া সাকিনস্থ জনৈক রজব আলী মাষ্টারের মালিকানাধীন ভাই ভাই সেনেটারী দোকানের সামনে যশোর হতে সাতক্ষীরা গামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
অপর দিকে শার্শা থানাধীন দাউদখালী সাকিনস্থ জনৈক তাহাজ্জত মাষ্টারের বাড়ীর সামনে বাগআঁচড়া হতে গোগা গামী পিচের রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২৫ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
উদ্ধারকৃত আলামতের মূল্য, ৩ লক্ষ ৭৫ হাজার টাকা জানায় ডিবি।
যশোর গোয়েন্দা শাখার ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার জানান, মাদক উদ্ধারের ঘটনায় শার্শা থানায় দুটি এজাহার দায়ের করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..