স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা সীমান্তে থেকে ২২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশ। আটক আসামী হলেন, শার্শা থানাধীন কালিয়ানি গ্রামের এলাহীবক্স সরদারের ছেলে সায়েম( ৩৭)ইনতাজ আলী সরদারের ছেলে আব্দুল খালেক(৪০)ও মৃত করিম বক্সের ছেলে আব্দুল মান্নান দুদু(৫৫)
শনিবার (০৪ সেপ্টেম্বর)রাতে ডিবি যশোরের এসআই ইদ্রিসুর রহমান, এএসআই রঞ্জন কুমার বসুর সমন্বয়ে একটা চৌকস টিম শার্শা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শার্শা থানাধীন গোপালপুর উত্তরপাড়াস্থ গাফফারের আম বাগানের সামনে গোপালপুর থেকে কালিয়ানীগামী কাঁচা রাস্তার উপর হতে তিনজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে ২২ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করেন। উদ্ধারকৃত আলামতের মূল্য ৬৬,০০০/- টাকা।
যশোর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ রুপন কুমার সরকার জানান তাদের বিরুদ্ধে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে জানান এ কর্মকর্তা।



