× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

শার্শায় প্রতিবন্ধি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণ বিতরণ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯

মোঃ মাসুদুর রহমান শেখঃ শার্শাঃ যশোরের শার্শা উপজেলার নাভারণ প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ এবং ফলজ গাছের চারা বিতরণ করেছেন বুরুজ বাগান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৯ ব্যাচ।
বৃহস্পতিবার সকাল ১১ টার সময় প্রতিবন্ধি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবুবক্কারের সভাপতিত্বে ১০ নং শার্শা ইউনিয়ন পরিষদ চত্তরে এক আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এসএসসি ১৯৮৯ ব্যাচের কৃতি শিক্ষার্থী বর্তমান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ মনিরুজ্জান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, শার্শার ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নিজামপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ইউপি সদস্য জুলফিকর আলী জুলু, ফজিলাতুননেছা মহিলা কলেজের প্রভাষক শহিদলাল লাল্টু, সমাজ সেবক জাহাঙ্গীর আজাদ, মোরাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে ৫২ জন প্রতিবন্ধি কোমল মতি শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, শিক্ষা উপকরণ এবং ফলজ চারা বিতরণ করা হয়। এর আগে অতিরিক্ত ডিআইজি জনাব মনিরুজ্জামান প্রতিবন্ধি স্কুল ঘুরে ঘুরে দেখেন এবং সুবিধা বঞ্চিত সকল শিক্ষার্থীদের খোঁজ খবর নেন।


এ ক্যটাগরির আরো খবর..