× Banner
সর্বশেষ
জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী যশোর-নড়াইল মহাসড়কে বিজিবি অভিযানে ১ কোটি ২০ লক্ষ টাকা মূল্যের চারটি সম্পন্ন এবং একটি অর্ধেক স্বর্ণবারসহ আটক-১ বেনাপোলে মানবপাচারের শিকার ও ঝুঁকিপূর্ণ অভিবাসীদের জন্য অন্তর্বর্তীকালীন আশ্রয়কেন্দ্র ‘হাফওয়ে হোম’ উদ্বোধন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ ও উদ্যোক্তাবৃত্তির ওপর গুরুত্বারোপ অর্থমন্ত্রীর স্কুল ফিডিং কর্মসূচির অনিয়মের অভিযোগে দ্রুত তদন্ত ও কঠোর ব্যবস্থা -প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ইউপি সদস্যের নেতৃত্বে হামলা করে পিতা ও পুত্রসহ চারজন আহত, হাসপাতালে ভর্তি, থানায় লিখিত অভিযোগ দিনাজপুরে অপহরণ মামলায় প্রাইভেটকার সহ ৫ জন এনসিপি নেতা আটক দেশী জাতের গবাদিপশু উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

শার্শায় পরিবার পরিকল্পনা দিবস-১৭ উদযাপন

admin
হালনাগাদ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০১৭

স্টাফ রিপোর্টার বেনাপোল : শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পূলক কুমার মন্ডোল বলেন, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনসংখ্যা বৃদ্ধির ভয়াবহতা উপলব্ধি করে ১৯৭৫ সালে স্বাধীনতা দিবসের ভাষণে বলেছিলেন “একটা কথা ভূলে গেলে চলবে না যে, প্রত্যেক বৎসর আমাদের দেশে ১৮ থেকে ২০ লক্ষ লোক বাড়ে। আমার জায়গা হলো ৫০ হাজার বর্গ মাইল। যদি আমাদের প্রতি বৎসর ৩০ লক্ষ লোক বাড়ে তাহলে ২৫/৩০ বৎসরে বাংলার কোন জমি থাকবে না হাল চাষ করার জন্য। সেজন্য পপুলেশন কন্ট্রোল, ফ্যামিলি প্লানিং করতে হবে।

বুধবার বেলা ১১টার সময় শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় পরিবার পরিকল্পনা দিবস-১৭ উদযাপন অনুষ্ঠানে প্রধাণ অতিথি হিসাবে একথা বলেন তিনি।

“পরিকল্পিত পরিবার গড়ি” “মাতৃ মৃত্যু রোধ করি” এই স্লোগানকে সামনে রেখে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান(বিসিএস)।

এ সময় শার্শা উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অথায়নে স্বয়ংক্রিয় ভয়েস কল এর মাধ্যমে গভবতী মহিলাদের গভকালীন সেবা প্রদান ও তাদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষার উদ্বোধন করা হয়। এসময় পরিবার পরিকল্পনার উপরে কিছু চিত্র দেখানো হয়।

উক্ত অনুষ্ঠানে শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইদুর রহমান বলেন, শার্শা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতায় ১০টি ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ১টি পরিবার পরিকল্পনা সদর ক্লিনিক, ১টি মা ও শিশু স্বাস্থ্য ইউনিট ও একটি ১০ শয্যা বিশিষ্ঠ মা ও শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে। যেখানে অত্র উপজেলার সকল গর্ভবতী মায়ের মোবাইল নাম্বারসহ সকল তথ্য সংরক্ষিত থাকবে। যা প্রতি ২মাস পরপর হাল নাগাদ করা হবে। একটি সফ্টওয়্যারের মাধ্যমে ঐসকল গর্ভবতী মায়েদের নিকট কল দিয়ে তার নিকটস্থ্য সেবা কেন্দ্রে গর্ভত্তোর ও প্রসব পরবর্তী কমপক্ষে ৪টি চেকআপ সেবা নিশ্চিতকরণ সম্ভব হবে।

এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রোনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..